শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

নতুন গানে স্বপ্ন পূরণ হলো পান্থ কানাইয়ের

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৫ পূর্বাহ্ন, ১২ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

করোনার সময় সারা বিশ্বের মানুষ হয়ে পড়েছিল ঘরবন্দী। বন্ধ হয়ে গিয়েছিল পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ। ঘরে বসেই কাটাতে হতো অলস সময়। সবাই নতুন করে স্বপ্ন দেখত, কবে আবার ফিরবে সুদিন।

নতুন গানে সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনলেন পান্থ কানাই। গানের শিরোনাম ‘সেই এক সময় ছিল’। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এ গানে সুর দিয়েছেন পিলু খান। আজব রেকর্ডস ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।

শহীদ মাহমুদ জঙ্গীর লেখায় এবং পিলু খানের সুরে গাইতে পেরে নিজের স্বপ্ন পূরণ হয়েছে বলে জানান পান্থ কানাই। তিনি বলেন, ‘বাংলাদেশের সংগীত অঙ্গনের দুই কিংবদন্তি—শহীদ মাহমুদ জঙ্গী ও পিলু খান। দুজনই আমার পরম শ্রদ্ধাভাজন। দীর্ঘ কয়েক দশক ধরে তারা তাদের সৃষ্টিশীলতা দিয়ে আমাদের সংগীতকে সমৃদ্ধ করে চলেছেন। অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী।’

আর পিলু খানকে নিজের সরাসরি গুরু সম্বোধন করে পান্থ কানাই বলেন, ‘ছোটবেলায় তবলা বাজাতাম। একদিন চট্টগ্রাম মেডিকেল কলেজের এক কনসার্টে রেনেসাঁর গান শুনেছিলাম। পিলু ভাই ছিলেন ড্রামে। তাকে দেখে সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম আমিও ড্রাম বাজাব। আজ পিলু ভাইয়ের সুরে একটা মৌলিক গান করার সৌভাগ্য হয়েছে। এটা অনেক বড় প্রাপ্তি আমার জন্য।’

জে.এস/

পান্থ কানাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250