মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্বিতীয় দিনও গোপালগঞ্জের পরিস্থিতি থমথমে, আরও কঠোর হবে সরকার *** বাব আল-মান্দেবের পর এবার এডেনের দিকে এগোচ্ছেন হুতিরা *** ইরানের হাতে এখনো ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র, কেন উদ্বেগে ট্রাম্প-নেতানিয়াহু *** মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরি পাঠাল যুক্তরাষ্ট্র, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের *** নেতানিয়াহু ‘আর এক মিনিটও’ ক্ষমতায় থাকতে পারেন না: আইসেনকট *** ১৬ বছরের পথচলায় ইতি, বেলজিয়ামকে বিদায় লুকাকুর *** আওয়ামী লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ, জবিতে ৫ কর্মকর্তাকে ছাত্রদল-ছাত্রশক্তির মারধর *** শেখ হাসিনাকে ফেরানোর শর্ত নিয়ে প্রতিবেদন ভিত্তিহীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার সম্ভাবনা ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি সানাউল্লাহ *** ‘নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই’

ইত্যাদি’র নতুন পর্বে কী থাকছে

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫৯ পূর্বাহ্ন, ২রা জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিনোদনমূলক অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার প্রাচীন জনপদ নরসিংদীতে। রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে ধারণ করা হয়েছে নতুন পর্বটি। 

আগামী ৫ জুন শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে পর্বটি প্রচারিত হবে। 

হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় এবারও অনুষ্ঠানে থাকছে ইমন চৌধুরী ও তার দল ‘বেঙ্গল সিম্ফনি’র  পরিবেশনায় একটি লোক-ফিউশনধর্মী গান। জুয়েল আহমেদ ও কবির বকুলের যৌথ কথায় গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন ইমন চৌধুরী নিজেই।

এছাড়া অনুষ্ঠানের শুরুতে নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে থাকছে একটি পরিচিতিমূলক নৃত্যগীতি। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী।

বরাবরের মতো এবারের পর্বেও স্থানীয় ইতিহাস-ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে।

উয়ারী-বটেশ্বর প্রত্নস্থল, নরসিংদীর ঐতিহ্যবাহী তাঁতশিল্প, ‘প্রাচ্যের ম্যানচেস্টার’ খ্যাত বাবুরহাট, জিআই পণ্য অমৃতসাগর কলা, লটকন ও কলম্বো লেবুসহ জেলার নানা বৈশিষ্ট্য উঠে আসবে বিভিন্ন প্রতিবেদনে। 

এছাড়া থাকছে মানবিক, শিক্ষামূলক ও বিদেশি প্রতিবেদন, কৌতুক, নাট্যাংশ এবং দর্শকপর্বের আয়োজন।

ইত্যাদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250