শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী *** হুতিদের ড্রোন হামলা, গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন বন্ধ করল সৌদি আরব *** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

কর্মসূচি ঘোষণা করল শাহবাগে জড়ো হওয়া শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৯ পূর্বাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

খুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়েন তারা।

মঙ্গলবার (২২শে এপ্রিল) রাত সোয়া ১২টায় ব্লকেড কর্মসূচির অন্যতম সংগঠক মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদ নতুন কর্মসূচি ঘোষণা দেন।

তিনি কুয়েটের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে আজ বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস বর্জনের আহ্বান জানান। পাশাপাশি সব ক্যাম্পাসে প্রতীকী অনশন এবং অবস্থান কর্মসূচি পালনের করার ঘোষণা দেন তিনি। এ ছাড়া বুধবার বিকেল ৩টায় কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেন তিনি।

ব্লকেড কর্মসূচিতে অংশ নেওয়া চুয়েটের শিক্ষার্থী আহনাফ তাহমিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ রানা, ঢাকা কলেজের শিক্ষার্থী সালাহুদ্দিম কাদের, বুয়েটের শিক্ষার্থী আব্দুন নুর তুষার তাদের বক্তব্যে কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন।

কুয়েটে অনশনরত শিক্ষার্থী আব্দুল্লাহ আল সৈকত ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উপাচার্যের পদত্যাগের দাবির সঙ্গে সংহতি জানানোর জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এ আন্দোলন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দৃষ্টান্ত হয়ে থাকবে। সামনেও যেন ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার প্রতিরোধ করতে পারে সে কামনা করেন তিনি।

মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগে ব্লকেড কর্মসূচি শুরু করেন। রাত ১১টার পর তাদের সঙ্গে এসে যোগ দেন বুয়েটের শিক্ষার্থীরা। ক্রমান্বয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনেকেও এতে যোগ দেন।

এইচ.এস/

ধর্মঘট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250