শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী *** হুতিদের ড্রোন হামলা, গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন বন্ধ করল সৌদি আরব *** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট উপেক্ষা করা উচিত হবে না বিশ্বের: প্রধান উপদেষ্টা

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট ভুলে না যেতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বাসসের।

আজ মঙ্গলবার (২২শে এপ্রিল) কাতারের দোহায় আর্থনা সম্মেলনের মূল বক্তব্যে তিনি বলেন, বিশ্বকে মানবিক সংকট উপেক্ষা করা চলবে না, যা ফিলিস্তিন থেকে শুরু করে বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠী পর্যন্ত ছড়িয়ে আছে। প্রধান উপদেষ্টা বলেন, দায়মুক্তি ও মানবাধিকারের প্রতি স্পষ্ট অবহেলা বিশ্বের যে কোনো স্থানে উন্নয়নের জন্য হুমকি।

তিনি বলেন, ফিলিস্তিনে চলমান দুর্ভোগ শুধু একটি অঞ্চলের বিষয় নয়, এটি সমগ্র মানবজাতির উদ্বেগ। ফিলিস্তিনিরা যেন অবহেলিত না হন। ২০০৬ সালে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. ইউনূস বলেন, মিয়ানমারের দীর্ঘস্থায়ী সংকট এখন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ বহু বছর ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে, যার ফলে সমাজ, অর্থনীতি ও পরিবেশের ওপর বিরাট প্রভাব পড়েছে।

সংহতির নিদর্শন হিসেবে জাতিসংঘের মহাসচিব সম্প্রতি ওই ক্যাম্পগুলো পরিদর্শন করেছেন উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক প্রচেষ্টা চলতে থাকলেও রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে বিশ্বনেতাদের একত্রিত হওয়া প্রয়োজন।

প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব যদিও একটি সহনশীল, সমৃদ্ধ ও টেকসই ভবিষ্যতের স্বপ্ন দেখে, তবুও এমন অনেক হুমকি আছে, যা ভবিষ্যতের উন্নয়নকে বিঘ্নিত করতে পারে।

তিনি বলেন, 'আমরা এক অনিশ্চিত সময়ে বাস করছি, যেখানে বহুপাক্ষিকতা হুমকির মুখে, জলবায়ু পরিবর্তন দ্রুততর হচ্ছে, ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এবং মানবিক সংকট গভীরতর হচ্ছে।

তিনি আরো বলেন, নতুন নতুন আদর্শ, প্রযুক্তি ও শাসনব্যবস্থা আমাদের বিশ্বকে দ্রুত পরিবর্তন করছে। যার ফলে অনেক পুরনো বিশ্বাস আজ অচল। আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা পুনরায় স্থাপন করার তাগিদ এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি।

এইচ.এস/

প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250