সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ল ১ ঘণ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৬ অপরাহ্ন, ১৩ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইফতারের সময় বাসা বাড়িতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে রমজানে সিএনজি স্টেশন বন্ধ থাকার সময় ১ ঘণ্টা বাড়িয়ে ৬ ঘণ্টা করেছে সরকার। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সব সিএনজি স্টেশন থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ৬ই এপ্রিল পর্যন্ত নতুন এ সময়সীমা কার্যকর থাকবে।

বুধবার (১৩ই মার্চ) এ নির্দেশনা দিয়েছে জ্বালানি বিভাগ। 

এর আগে মঙ্গলবার এক নির্দেশনায় সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সীমা সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পরিবর্তন করে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত করেছিল জ্বালানি বিভাগ। একদিনের মধ্যে তা পরিবর্তন করা হলো।

এছাড়া ঈদের সময় মহাসড়কে যাত্রী পরিবহন স্বাভাবিক রাখতে ৭ থেকে ১৮ই এপ্রিল সিএনজি স্টেশন সার্বক্ষণিক খোলা রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন: রমজানে সিএনজি স্টেশন বন্ধের নতুন সময় সূচি

জ্বালানি বিভাগের নির্দেশনায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এতে আরও বলা হয়, ১৯শে এপ্রিল থেকে আগের মতো সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

এসকে/ 

রমজান মাস সিএনজি স্টেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250