বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন *** ঢাকায় আচমকা তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের সফর নিয়ে নানা প্রশ্ন *** ৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি *** ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার

৩৬০০ কনস্টেবল নেবে পুলিশ, আবেদন ফি ৪০ টাকা

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে ৩৬০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১লা অক্টোবর থেকে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ পুলিশ

পদের নাম : ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)

পদসংখ্যা : ৩০৬০ জন পুরুষ ও ৫৪০ জন নারী

শিক্ষাগত যোগ্যতা :

আগ্রহীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ-২.৫ থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা :

বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়।

বয়স :

২০২৪ সালের ১৫ই অক্টোবর তারিখে প্রার্থীর বয়স ১৮-২০ বছরের মধ্যে হতে হবে। এ ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা অনুসৃত হবে।

শারীরিক যোগ্যতা :

মেধা কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে।

বুকের মাপ :

মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি। দৃষ্টিশক্তি ৬/৬।

আবেদনের নিয়ম :

আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের police.teletalk.com.bd মাধ্যমে আবেদন করতে হবে। ওয়েবসাইটে আবেদন ফরম পূরণের সহায়ক হিসেবে ভিডিও টিউটরিয়াল এবং ফরম পূরণের নির্দেশনা দেওয়া আছে।

আবেদন ফি :

আবেদন ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। ওই ইউজার আইডিতে আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নাম্বার থেকে ৪০ টাকা জমা করতে হবে।

সূত্র: পুলিশের বিজ্ঞপ্তি

ওআ/কেবি

পুলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250