সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পুনর্মূল্যায়ন-পুনঃপরীক্ষার আগেই ভর্তিপরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ *** তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড *** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে

রোজার ঈদের সিনেমায় একসঙ্গে চঞ্চল-নিশো

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৮ পূর্বাহ্ন, ৯ই জুলাই ২০২৫

#

চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। ছবি: সংগৃহীত

২০২৩ সালের ডিসেম্বরে ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে নির্মাতা রেদওয়ান রনি জানিয়েছিলেন, নতুন সিনেমা বানাচ্ছেন তিনি। ‘দম’ নামের সিনেমাটি তৈরি হবে সত্য ঘটনা অবলম্বনে। পোস্টারে দেখা গিয়েছিল চারপাশে পাহাড়, মরুভূমি আর তার মধ্যে একটি গাধার সামনে হাঁটু গেড়ে বসে রয়েছে একটি ছেলে। তার চোখ বাঁধা। ধারণা করা হয়েছিল, উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি দেওয়া প্রবাসীদের সংগ্রামের গল্পই ফুটে উঠবে সিনেমায়।

তখনই জানানো হয়েছিল, দম সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। অভিনেতা নিজেও বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন, ‘এ সিনেমার গল্পটা যখন রনি আমাকে শোনায়, তখন হতবাক হয়ে গিয়েছিলাম। অসাধারণ একটা গল্প। আমার চরিত্রটা বেশ চ্যালেঞ্জের।’

এবার জানা গেল, দম সিনেমায় চঞ্চল চৌধুরীর সঙ্গে আফরান নিশোও থাকবেন। ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র পর দম হতে যাচ্ছে নিশোর তৃতীয় সিনেমা। এটি দিয়ে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে চঞ্চল ও নিশোকে। আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। অনেক বছর ধরে এমন গল্পই খুঁজছিলাম, বিশেষত চরিত্রটির মধ্যে এমন এক শক্তি রয়েছে, যা শুধু আমার না, দর্শকদের জীবনেও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।’

জে.এস/

চঞ্চল চৌধুরী ‌ আফরান নিশো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250