শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

শীতকালে সোয়েটার-মোজা পরে ঘুমানো কি ঠিক?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২১ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৫

#

প্রতীকী ছবি

শীতকালে আমরা ঠান্ডা থেকে বাঁচার জন্য নানা পদ্ধতি অবলম্বন করি। অনেক সময় গরম জামাকাপড় পরে থাকি। কখনও কখনও রাতে সোয়েটার ও মোজা পরেও অনেকে ঘুমোন। ঠান্ডা থেকে মুক্তি পাওয়ার জন্য এই জিনিসগুলি আরামদায়ক মনে হতে পারে, কিন্তু সোয়েটার এবং মোজা পরে ঘুমানোর অভ্যাস স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। অনেকে মনে করেন, ঠান্ডার হাত থেকে বাঁচতে গরম কাপড় পরে ঘুমোনো ভালো। কিন্তু এটি আদতে উপকারী নয়।

ঘুমোনোর সময় আমাদের শরীর এক বিশেষ উপায়ে কাজ করে। যখন আমরা খুব গরম পোশাক পরে ঘুমেই, তখন এই প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হতে পারে। এবং এর ফলে নানা শারীরিক সমস্যায় পড়তে হতে পারে। ঠান্ডা থেকে রেহাই পাওয়ার জন্য যাদের সোয়েটার ও মোজা পরে ঘুমোনোর অভ্যাস, তাদের ত্বক, রক্ত ​​সঞ্চালন এবং ঘুমের মানের ওপর প্রভাব পড়তে পারে।

হৃদরোগীর জন্য রাতে সোয়েটার পরে ঘুমোনো খুবই ক্ষতিকর। আসলে, উলের কাপড়ে ঘন ফাইবার থাকে। যা শরীরে প্রচুর তাপ উৎপন্ন করে। রাতের বেলা শরীরের তাপমাত্রার পাশাপাশি, কুইল্ট, কম্বল এবং তারপরে পশমী কাপড় অনেক উষ্ণতা প্রদান করে। শরীরে প্রাপ্ত অতিরিক্ত তাপ ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে।

চিকিৎসকদের মতে, শীতকালে শরীরে উপস্থিত রক্তনালিগুলো সঙ্কুচিত হয়ে ছোট হয়ে যায়। এমন অবস্থায় যখন কোনও ব্যক্তি পশমী কাপড় পরে ঘুমোন, সেই সময় তার শরীরে খুব গরম অনুভূব হয়। অতিরিক্ত গরমের কারণে অস্থিরতা, নার্ভাসনেস এবং লো ব্লাড প্রেসারের মতো সমস্যা দেখা দিতে পারে। এই ধরনের সমস্যা এড়াতে সুতির কাপড় পরে ঘুমোনো উচিত। এতে শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে। রাতে আরামদায়ক ঘুমও হয়।

উলের কাপড় যেহেতু শরীরের তাপমাত্রা বাড়ায়, তাই এমন অবস্থায় কেউ যদি পশমী কাপড়ের সঙ্গে কম্বল মুড়ি দিয়ে ঘুমোন, তা হলে সেই ব্যক্তির শরীরে ঘাম হতে পারে। ঘামের কারণে শরীরে জ্বালা, চুলকানি এমনকি অ্যালার্জিও হতে পারে। কারও ত্বক যদি শুষ্ক থাকে, তা হলে এই সমস্যা খুবই মারাত্মক হতে পারে। তাই রাতের বেলা উলের কাপড় এড়িয়ে চলাই ভালো।

রাতে ভালো ঘুমের জন্য কিছু টিপস মেনে চলতে পারেন। চিকিৎসকদের মতে, শীতে ঘুমোনোর আগে ঘরের তাপমাত্রা ১০-২০ ডিগ্রিতে রাখলে ভালো ঘুম হবে। সুতির কাপড় পরতে পারেন। ঘুমোনোর আগে যোগব্যায়াম করতে পারেন। যা সারাদিনের চাপ থেকে মুক্তি দেবে।

ওআ/কেবি

শীতকাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250