বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

শাহরুখকে টপকে শীর্ষে দীপিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ৩১শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউডের তাবড় তাবড় অভিনেতাকে পেছনে ফেলে আইএমডিবি’র তালিকায় শীর্ষ স্থান অর্জন করলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত এক দশকে (২০১৪-২৪) ভারতীয় তারকা হিসেবে বিশ্বের দর্শক সবচেয়ে বেশি দেখেছেন এই অভিনেত্রীকে।

বুধবার (২৯শে মে) সর্বাধিক দেখা ১০০ ভারতীয় তারকার তালিকা প্রকাশ করেছে আইএমডিবি। সেই তালিকায় শীর্ষে রয়েছেন দীপিকা। তারপরেই আছেন শাহরুখ খান। তৃতীয় স্থানে ঐশ্বরিয়া রাই বচ্চন। চতুর্থ আছেন আলিয়া ভাট। সেরা দশের পরবর্তী জায়গাগুলো দখল করেছেন ইরফান খান (পঞ্চম), আমির খান (ষষ্ঠ), সুশান্ত সিং রাজপুত (সপ্তম), সালমান খান (অষ্টম), হৃতিক রোশন (নবম) ও অক্ষয় কুমার (দশম)।

ভ্যারাইটির এক প্রতিবেদন থেকে জানা গেছে, আইএমডিবিতে প্রতি মাসে প্রায় ২৫০ মিলিয়ন ভিজিটর আসে। তাদের অনুসন্ধান থেকেই ‘টপ ১০০ মোস্ট ভিউড ইন্ডিয়ান স্টারস অব দ্য লাস্ট ডিকেড’ তৈরি করেছে প্ল্যাটফর্মটি।

আরো পড়ুন: মধ্যরাতে ফ্রিজ খুলে ভক্তদের যা দেখালেন পরীমণি

তালিকার সেরা ২০-এর অধিকাংশ তারকাই বলিউডের। তবে দক্ষিণ থেকে জায়গা করে নিয়েছেন সামান্থা রুথ প্রভু (১৩), তামান্না ভাটিয়া (১৬) ও নয়নতারা (১৮)। অন্যদিকে অভিনেতা হিসেবে দক্ষিণ থেকে এগিয়ে আছেন প্রভাস (২৯), ধানুশ (৩০) ও রাম চরণ (৩১)।

বিগত ১০ বছরে একের পর এক সিনেমার মাধ্যমে দর্শকের মন জয় করেছেন দীপিকা পাডুকোন। এই বছরগুলোয় তিনি এমন সিনেমায় অভিনয় করেছেন, যা বক্স অফিসে ঝড় তুলেছে। অসাধারণ নৈপুণ্যে নিয়েছেন প্রশংসা কুড়িয়ে। বিভিন্ন চরিত্রে দক্ষতার সঙ্গে তার অভিনয় তাকে এনে দিয়েছে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রীর মুকুট।

এসি/ আই.কে.জে/


শাহরুখ দীপিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250