শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

লন্ডনে এক মঞ্চে গাইবেন সাবিনা ইয়াসমীন ও মৌসুমী ভৌমিক

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩৩ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

লন্ডনে আয়োজিত বাংলা বইমেলার বিশেষ সংগীতানুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে যাচ্ছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। ১৯শে অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে একই মঞ্চে সাবিনা ইয়াসমীনের পাশাপাশি আরও গাইবেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক।

১৯শে অক্টোবর, রোববার পূর্ব লন্ডনের রমফোর্ডের মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত হবে লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। স্থানীয় কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের সহায়তায় এই আয়োজন করছে উদীচী যুক্তরাজ্য শাখা।

এ বছর অনুষ্ঠিত হবে আয়োজনের ১৬তম আসর। দিনব্যাপী বইমেলার পাশাপাশি সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে দুটি পর্বে। প্রথম পর্ব চলবে স্থানীয় সময় দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। কবিতা পাঠ, শিশু-কিশোরদের আবৃত্তিসহ থাকবে নানা কিছু। 

দ্বিতীয় পর্বে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত থাকবে বিশেষ সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে সাবিনা ইয়াসমীন গেয়ে শোনাবেন তার জনপ্রিয় বেশ কিছু গান। তার সঙ্গে মিউজিশিয়ান হিসেবে থাকবেন বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিল্পীরা।

বাংলাদেশ থেকে সাবিনা ইয়াসমীনের সঙ্গে থাকছেন চন্দন দত্ত ও মনোয়ার হোসেন টুটুল। একই অনুষ্ঠানে মৌসুমী ভৌমিক গাইবেন তার জনপ্রিয় গানগুলো।

এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতিকে ছড়িয়ে দিতে প্রবাসী ভাইবোনেরাও কাজ করে যাচ্ছেন, এটা আমাদের জন্য আনন্দের খবর। বিদেশের মঞ্চে যখন গাইতে উঠি, সামনে যেন একখণ্ড বাংলাদেশ দেখতে পাই। যখন গান গাই, কী আবেগ নিয়ে সবাই গেয়ে ওঠেন আমাদের গান, আমাদের বাংলা গান। চেষ্টা করব, গান গেয়ে বরাবরের মতোই প্রবাসী ভাইবোনদের মন জয় করে আসতে।’

সাবিনা ইয়াসমীন জানিয়েছেন, অনুষ্ঠান শেষে ২৫শে অক্টোবর দেশে ফিরবেন তিনি।

জে.এস/

সাবিনা ইয়াসমীন মৌসুমী ভৌমিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250