শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

এখন পর্যন্ত ভোটের পরিবেশ স্বাভাবিক ও সুন্দর: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে  ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল মনোনীত সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী সাদিক কায়েম বলেছেন, ‘এখন পর্যন্ত ভোটের পরিবেশ স্বাভাবিক ও সুন্দর রয়েছে।’ আজ মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কার্জন হল চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, ‘সকাল থেকে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি। সবকিছু স্বাভাবিক ও সুন্দর। শেষ পর্যন্ত যদি সুষ্ঠু ভোট হয়, তাহলে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। শিক্ষার্থীরাও উৎসাহ নিয়ে ভোট দিচ্ছেন। এ ধারা বজায় থাকলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিরপেক্ষ ফলাফল আসবে।’

এবারের নির্বাচনে শিবিরের প্যানেলে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থী, জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ এবং ইনকিলাব মঞ্চের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

ডাকসু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলছে। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে থাকা শিক্ষার্থীরাও ভোট দিতে পারবেন। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের মোট ৪১ জন প্রার্থীকে ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার জন্য শিক্ষার্থীরা ১০ মিনিট করে সময় পাবেন।

ডাকসু নির্বাচন ঘিরে গতকাল সোমবার রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের আটটি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। এ অবস্থা টানা ৩৪ ঘণ্টা চলবে, যা আগামী বুধবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

জে.এস/

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250