রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

এবার টালিউডে পাড়ি জমাচ্ছেন তানজিন তিশা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা মাঝে মধ্যেই আকর্ষণীয় লুকে ছবি দিয়ে ভক্তদের নজর কাড়েন। ক্যারিয়ারে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন তিনি। 

এবার শোনা যাচ্ছে, শিগগিরই দেশের গণ্ডি পেরিয়ে  টালিউডে পাড়ি জমাচ্ছেন তিশা। গণমাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে তিশা বলেন, দীর্ঘদিন ধরেই টালিউডের বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতার কাছ থেকে প্রস্তাব পাচ্ছিলাম আমি। কিন্তু ব্যাটে-বলে না মেলায় কাজ করা হয়নি। কখনও শিডিউল নিয়ে জটিলতা হয়েছে আবার কখনও গল্প কিংবা নির্মাতা পছন্দ হয়নি।

অভিনেত্রী আরও বলেন, এবার সবকিছু চূড়ান্ত হয়েছে। আমিও সম্মতি দিয়েছি কাজ করার জন্য। নির্মাতা কে, আমার সঙ্গে কে অভিনয় করবেন, সেটা এখনই বলছি না। তবে এতটুকু বলতে পারি, চলতি বছরই পশ্চিমবঙ্গের সিনেমায় আমাকে দেখতে পাবেন দর্শক।

আরো পড়ুন: ‘কৃষ ৪’ নিয়ে আশা জাগানো বার্তা দিলেন হৃতিক

জানা গেছে, কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল কলকাতার সিনেমায় যুক্ত হচ্ছেন তিশা। মূলত বেশ কয়েকবার কলকাতায় যাওয়া-আসায় গুঞ্জনটি ছড়িয়েছিল। তবে এতে ব্যাপক খুশিই হয়েছিলেন অভিনেত্রীর ভক্তরা। তিশার স্বীকারোক্তি যেন সেটা আরও বাড়িয়ে দিলো।

প্রসঙ্গত, বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তিশা অভিনীত নাটক ‘বাবা তুমি কোথায়?’। এতে তার বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। নাটকটি নিয়ে ভীষণ আশাবাদী এই অভিনেত্রী।

এসি/ ‪আই.কে.জে


টালিউড তানজিন তিশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250