শনিবার, ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন: ২৮ বিশিষ্টজনের বিবৃতি *** মধ্যরাত থেকে জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা *** সাংবাদিকদের ওপর ক্ষমতার অপব্যবহারের জবাবদিহি নিশ্চিত করতে সরকারের প্রতি সিপিজের আহ্বান *** ২২ বছরে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হারের নেপথ্যে কী, শিক্ষাবিদরা যা বলছেন *** চাকরি হারালেন ডিবির হারুন অর রশিদসহ ৭ পুলিশ কর্মকর্তা *** এ বছরই চালু হচ্ছে পাঁচটি শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী *** ‘হিন্দুরা মেঝে থেকে গোমূত্র চেটে খায়’— ইহুদি ধর্মপ্রচারকের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া *** এক মাসের মধ্যে ফের পরীক্ষা দিতে পারবে এইচএসসিতে অকৃতকার্যরা *** এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২%

মধ্যরাত থেকে জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০৩ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে আজ শনিবার মধ্যরাত থেকে সাগর ও নদীতে জাটকা আহরণে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। আট মাসের এ নিষেধাজ্ঞা চলবে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এ নিষেধাজ্ঞার আওতায় ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহণ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ।

এর আগে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

মৎস্য অধিদপ্তর জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সারা দেশে এ নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করবে।

নিষেধাজ্ঞা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:২৮ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৬

স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন: ২৮ বিশিষ্টজনের বিবৃতি

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৬

মধ্যরাত থেকে জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা

🕒 প্রকাশ: ০৮:০৩ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৬

সাংবাদিকদের ওপর ক্ষমতার অপব্যবহারের জবাবদিহি নিশ্চিত করতে সরকারের প্রতি সিপিজের আহ্বান

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৬

২২ বছরে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হারের নেপথ্যে কী, শিক্ষাবিদরা যা বলছেন

🕒 প্রকাশ: ০৭:১৫ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250