বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

ফিলিস্তিনপন্থী সংগঠন নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন টিউলিপ–রুশনারা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্রিটিশ পার্লামেন্টে ফিলিস্তিনপন্থী অ্যাকটিভিস্ট সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর আওতায় এরই মধ্যে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পার্লামেন্টের তথ্য অনুযায়ী, গত বুধবার (২রা জুলাই) হাউস অব কমন্সে বিতর্কিত এ প্রস্তাবের পক্ষে ভোট দেন ৩৮৫ জন এমপি, আর বিপক্ষে ভোট দেন ২৬ জন। প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া এমপিদের মধ্যে দু’জন ব্রিটিশ–বাংলাদেশি।

ব্রিটেন সরকারের দাবি, ‘আইনি প্রতিবাদের ছদ্মাবরণে’ প্যালেস্টাইন অ্যাকশন সহিংসতা ও রাষ্ট্রীয় অবকাঠামো ধ্বংসে লিপ্ত হয়েছে। সমালোচকরা বলছেন, এ পদক্ষেপের মধ্য দিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদকে সন্ত্রাসের সঙ্গে গুলিয়ে ফেলার এক বিপজ্জনক নজির সৃষ্টি হলো। খবর আল জাজিরা ও বিবিসির।

প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। এক বিবৃতিতে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের সরাসরি কর্মসূচিভিত্তিক প্রতিবাদী গোষ্ঠীকে ২০০০ সালের সন্ত্রাসবাদ আইনে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ না করতে ব্রিটেন সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ‘একটি রাজনৈতিক প্রতিবাদ আন্দোলনকে ভিত্তিহীনভাবে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়ার ঘটনায় আমরা উদ্বিগ্ন। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, প্রতিবাদের অংশ হিসেবে সম্পত্তির ক্ষতি ঘটানো—যদি তা মানুষ হত্যা বা আঘাতের উদ্দেশ্যে না হয়—তবে একে সন্ত্রাসবাদ হিসেবে গণ্য করা যায় না।’

নিষিদ্ধ করায় প্যালেস্টাইন অ্যাকশনের সদস্য হওয়া, সমর্থন জানানো বা তহবিল জোগানো— সবকিছুই অপরাধ হিসেবে গণ্য হবে এবং দোষী প্রমাণিত হলে কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।

ব্রিটেনের পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত এমপিদের মধ্যে লেবার পার্টির দু’জন সরকারের নিষিদ্ধের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন, একজন বিরোধিতা করেছেন এবং একজন ভোটে অংশ নেননি। পক্ষে ভোট দিয়েছেন বেথনাল গ্রিন ও স্টেপনি আসনের রুশনারা আলী। লন্ডনের ইস্টএন্ডের বাংলাদেশি অধ্যুষিত এ আসনের এমপি রুশনারা দীর্ঘদিন ধরে লেবার পার্টির প্রভাবশালী নেতা। তিনি সরকারের সঙ্গে একমত পোষণ করে প্রস্তাবটির পক্ষে ভোট দেন।

আরেকজন হলেন হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনের এমপি টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

নিষেধাজ্ঞার বিপক্ষে ভোট দিয়েছেন পপলার ও লাইমহাউস আসনের স্বতন্ত্র এমপি আপসানা বেগম। প্রথম হিজাব পরা মুসলিম নারী এমপি হিসেবে আলোচিত আপসানা বেগম শুরু থেকেই নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার ভাষায়, ‘লাল রঙ ছিটানো, প্রতীকী প্রতিবাদ ও শান্তিপূর্ণ প্রতিরোধকে সন্ত্রাস আখ্যা দেওয়া ভয়ংকর ও অগণতান্ত্রিক’।

ভোটে অংশ নেননি ইলিং সেন্ট্রাল ও অ্যাক্টন আসনের লেবার পার্টির এমপি, লেখক ও সমাজবিজ্ঞানী রুপা হক। তিনি ব্রিটিশ–বাংলাদেশি কমিউনিটিতে ন পরিচিত মুখ। তিনি এ ভোটে অংশ নেননি বা তার ভোট রেকর্ডে পাওয়া যায়নি।

ফিলিস্তিনপন্থী সংগঠন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250