শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

বাছাইপর্ব পেরিয়ে সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২২শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাছাইপর্ব পেরিয়ে সবার আগে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে কানাডা। আমেরিকান অঞ্চলের বাছাইয়ে কাল বাহামা দ্বীপপুঞ্জকে ৭ উইকেটে হারিয়েছে কানাডা। এ জয়ে এক ম্যাচ বাকি রেখেই দলটি মূল পর্বের টিকিট পেয়ে গেছে। খবর দ্য ইকোনমিক টাইমসের।

আমেরিকান অঞ্চলের বাছাইয়ের চূড়ান্ত পর্ব চলছে কানাডাতেই। সেখানে খেলছে চার দল—কানাডার সঙ্গে বারমুডা, কেইম্যান দ্বীপপুঞ্জ ও বাহামা দ্বীপপুঞ্জ। প্রত্যেক দল সবার সঙ্গে দুবার করে মুখোমুখি হয়ে মোট ছয় ম্যাচ খেলবে।

কানাডা ঘরের মাঠ ম্যাপল লিফ গ্রাউন্ডে নিজেদের প্রথম পাঁচ ম্যাচের সব কটি জিতে ১০ পয়েন্ট তুলে নিয়েছে। দুইয়ে থাকা বারমুডার পয়েন্ট ৬। দুই দলেরই একটি করে ম্যাচ বাকি। আজ বাছাইয়ের শেষ ম্যাচে এ দুই দল মুখোমুখি হবে। যদিও এ ম্যাচে জয় পরাজয় কানাডার ওপর কোন প্রভাব ফেলবে না।

আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর বসবে ভারত ও শ্রীলঙ্কায়। ২০২৪ আসরের মতো এবারও খেলবে ২০ দল। আয়োজক দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কা অনেক আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে।

এদিকে ২০২৪ আসরের পারফরম্যান্স বিবেচনায় ২০২৬ আসরের টিকিট পেয়ে গেছে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে জায়গা পেয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।

১৩তম দল হিসেবে কানাডা মূল পর্বে খেলা নিশ্চিত করেছে। বাছাই পেরিয়ে আসবে আরও ৭ দল—ইউরোপ থেকে দুটি, আফ্রিকা থেকে দুটি এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে তিনটি। এ তিন অঞ্চলের চূড়ান্ত বাছাই আগামী জুলাই থেকে অক্টোবরের মধ্যে হবে।

আরএইচ/

টি-২০ বিশ্বকাপ কানাডা ক্রিকেট দল কানাডার বিশ্বকাপ নিশ্চিত ২০২৬ টি-২০ বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250