মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানবন্দরে বারবার প্রাণঘাতী হামলা, সৌদির আগাম সতর্কবার্তা ব্যবস্থা কেন বাজেনি *** দুর্গাপূজায় নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ ১৬ নির্দেশনা *** সোনার দাম চার দিন পর কমল কত *** এসআইআর স্থগিতসহ ১০ দফা দাবি রাহুল গান্ধীর *** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে

একই জমিতে আলু, ভুট্টা ও সূর্যমুখী চাষ করে সফল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৮ অপরাহ্ন, ১৪ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা কৃষি বিভাগের উদ্বুদ্ধকরণে গয়হাটা ইউনয়নের নয়াপাড়া গ্রামের কৃষক মাসুদ মিয়া একই জমিতে আলু, ভুট্টা ও সূর্যমুখী চাষ করে সফল হয়েছেন।

কৃষি বিভাগের পরামর্শে সমন্বিত পদ্ধতিতে সময় ও খরচ অনেকটাই কমেছে। এতে তিনি অধিক লাভবান হচ্ছেন। সমন্বিত পদ্ধতিতে চাষাবাদ পুরো উপজেলায় ছড়িয়ে দেয়া হবে বলে জানিয়েছেন কৃষি বিভাগ।

কৃষক মাসুদ মিয়া জানান, কৃষি কর্মকর্তদের পরামর্শে তিনি প্রথমে জমি তৈরী করে তাতে সূর্যমুখী ও আলুর বীজ রোপন করেন। বীজ রোপনের এক মাস পর তিনি একই জমিতে ভুট্টার বীজ রোপন করেন। এক সাথে তিন ফসল চাষ করায় তার জমিতে খরচ অনেকটাই কম হয়েছে। আবাহাওয়া অনুকূলে থাকায় আলুর ফলনও হয়েছে ভালো।

আরো পড়ুন: খাঁচা পদ্ধতিতে মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহে লাভবান চাষিরা

বাজারে আলুর দাম ভালো থাকায় তিনি অধিক লাভবান হয়েছেন। এছাড়াও সূর্যমুখীর বীজ বিক্রি করেও তিনি লাভবান হয়েছেন। আগামীতে তিনি আরো বেশি পরিমাণের জমিতে এই পদ্ধতিতে একই জমিতে একাধিক ফসল চাষ করবেন বলে জানিয়েছেন।

কৃষক মাসুদ মিয়ার এই সফলতায় এলাকার অনেক কৃষক সমন্বিত পদ্ধতিতে চাষাবাদ শুরু করেছেন। এলাকার আলু ব্যবসায়ীরা আগে টাঙ্গাইল জেলার পাইকারী বাজার থেকে আলু কিনে বিক্রি করতেন। এখন মাসুদ মিয়ার কাছ থেকে তারা আলু কিনছেন।

এসি/  আই.কে.জে


সূর্যমুখী চাষ আলু-ভুট্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250