বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, নিরাপত্তায় ড্রোন ও ডগ স্কোয়াড *** বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি প্রতিষ্ঠান ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান *** উখিয়ায় ২৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, ২০০ মিটার ঘিরে রাখার পরামর্শ *** সমুদ্রে মাছের অভয়াশ্রম তৈরি করা হচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী *** মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, মানতে হবে যেসব নির্দেশনা *** ১৫০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে আঘাত হানল অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ *** নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা নেই, ইসরায়েলে সরকার গঠনের চাবি আরব দলগুলোর হাতে *** বীরশ্রেষ্ঠ হামিদুরের মৃত্যুবার্ষিকী আজ *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানিয়ে জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি *** মানিক পশারীর জানাজা-দাফনে বাধার অভিযোগ তদন্তে জামায়াতের কমিটি

দুর্নীতির মামলায় বিআরটিএর সহকারী পরিচালকের কারাদণ্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৩ অপরাহ্ন, ২৯শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

জাল কাগজপত্র দিয়ে নতুন রেজিস্ট্রেশন করে চোরাই গাড়ি সড়কে চলাচলের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগে মামলা হয় বিআরটিএ পরিদর্শক আইয়ুব আনসারির বিরুদ্ধে। মামলায় তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৮শে মে) বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ এই রায় দেন বলে বেঞ্চ সহকারী আবুল বাশার জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত সহকারী পরিচালক আইয়ুব আনসারী বিআরটিএর ঢাকা সদর দপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) পদে কর্মরত। আইয়ুব আনসারী বরিশাল নগরের পশ্চিম কাউনিয়া সাধুর বটতলা এলাকার মৃত আতাহার আলী হাওলাদারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। বিশেষ জজ আদালতের বিশেষ পিপি বিপ্লব কুমার রায় এই তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: ৮০ মণ ধান বিক্রি করে ৯৬,০০০ টাকা পেলেন প্রধানমন্ত্রী

মামলার বিবরণে বেঞ্চ সহকারী আবুল বাশার গণমাধ্যমকে বলেন, ২০১১ সালের ২১শে মার্চ মশিউর রহমান ঠাকুর নামে এক ব্যক্তির মাইক্রোবাস চুরি হয়। এই ঘটনায় ২৩শে মার্চ গৌরনদী থানায় জিডি করেন তিনি। ২০১৪ সালের ২৯শে ডিসেম্বর তিনি জানতে পারেন তার চোরাই মাইক্রোবাসের চেসিস নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয়েছে।

এই ঘটনায় পাওয়া অভিযোগ তদন্ত করে ২০১৭ সালের ১৮ই এপ্রিল দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক বাদী হয়ে বিআরটিএর সহকারী পরিচালকসহ দুইজনকে আসামি করে বরিশালের কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

বিশেষ পিপি বিপ্লব কুমার রায় গণমাধ্যমকে জানান, ২০২০ সালের ১৩ই জানুয়ারি দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক একমাত্র আইয়ুব আনসারীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। মামলায় আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এইচআ/ আই.কে.জে/

দুর্নীতি মামলা বিআরটিএ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, নিরাপত্তায় ড্রোন ও ডগ স্কোয়াড

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি প্রতিষ্ঠান ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

🕒 প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

উখিয়ায় ২৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, ২০০ মিটার ঘিরে রাখার পরামর্শ

🕒 প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

সমুদ্রে মাছের অভয়াশ্রম তৈরি করা হচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, মানতে হবে যেসব নির্দেশনা

🕒 প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250