মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

নব্বইয়ের ঘরে কতবার আউট হয়েছেন কোহলি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটে শতক যেন বিরাট কোহলির নিত্যসঙ্গী। তবে দীর্ঘ ক্যারিয়ারে বেশ কয়েকবার এমনও হয়েছে, যখন মাত্র কয়েক রানের জন্য তিন অঙ্ক ছোঁয়া হয়নি তার। নব্বইয়ের ঘরে দাঁড়িয়ে আউট হয়ে হতাশ মুখে মাঠ ছাড়তে হয়েছে ভারতের এই তারকা ব্যাটারকে।

সর্বশেষ এমনই এক আক্ষেপের ইনিংস খেলেছেন কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে ভাদোদরায় অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে তিনি আউট হন ৯৩ রানে। শতক পূর্ণ করতে প্রয়োজন ছিল মাত্র ৭ রান। পুরো ইনিংসজুড়ে নিয়ন্ত্রিত ব্যাটিং করে দলকে এগিয়ে নিলেও শেষ পর্যন্ত নব্বইয়ের ঘরেই থামতে হয় তাকে।

পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মোট ৯ বার নব্বইয়ের কোঠায় আউট হয়েছেন বিরাট কোহলি। এর মধ্যে ওয়ানডে ক্রিকেটেই ঘটেছে সবচেয়ে বেশি—৭ বার। টেস্ট ক্রিকেটে নব্বইয়ের ঘরে থেমেছেন দুইবার, আর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই নব্বইয়ে আউট হওয়ার নজির নেই তার।

২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে ৯১ রানে আউট হওয়ার মাধ্যমে প্রথমবার নব্বইয়ের ঘরের হতাশা শুরু হয় কোহলির। সবচেয়ে কষ্টের স্মৃতিগুলোর একটি আসে ২০১৩ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৯ রানে আউট হওয়ার ঘটনায়। এরপর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষেও একাধিকবার শতকের খুব কাছে গিয়ে ফিরতে হয়েছে তাকে।    

তবে এই পরিসংখ্যান কোহলির ব্যাটিং ধারাবাহিকতারই প্রমাণ। কারণ নব্বইয়ের ঘরে পৌঁছানো মানেই বড় ইনিংস খেলার সক্ষমতা দেখানো। তবুও ভক্তদের আক্ষেপ থেকেই যায়—এই ইনিংসগুলো যদি শতকে রূপ নিত, তাহলে কোহলির শতকের সংখ্যা আরও অনেক বেশি হতো।

বর্তমানে তিন ফরম্যাট মিলিয়ে বিরাট কোহলির শতকের সংখ্যা ৮৪টি। এর মধ্যে ওয়ানডেতে ৫৩টি, টেস্টে ৩০টি এবং টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি রয়েছে তার। যদিও বর্তমানে তিনি কেবল ওয়ানডে ফরম্যাটেই খেলছেন।

জে.এস/

বিরাট কোহলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250