শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাগড়াছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা উঠছে ৫ই নভেম্বর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২১ পূর্বাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

টানা প্রায় এক মাস নিষেধাজ্ঞা থাকার পর অবশেষে পর্যটকদের জন্য খাগড়াছড়ি ভ্রমণের দুয়ার খুলছে। আগামী ৫ই নভেম্বর থেকে খাগড়াছড়িতে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।

মঙ্গলবার (২৯শে অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক বলেন, আগামী ৫ই নভেম্বর থেকে পর্যটকরা খাগড়াছড়িতে ভ্রমণ করতে পারবেন।

এর আগে, গত ৮ই অক্টোবর থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত ২৪ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় খাগড়াছড়ি জেলা প্রশাসন। পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে বিপাকে পড়ে এ খাতের সংশ্লিষ্ট হাজারো মানুষ।

আরো পড়ুন : স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়েছেন ৮৭ লাখ টাকা, দেশে ফিরে দেখেন সবই ফাঁকা

গত ১৮ই সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে মামুন নামের এক যুবককে হত্যার ঘটনাকে কেন্দ্র করে ১৯শে সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল বের করেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে লারমা স্কয়ারে দোকানপাট ও বসতবাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে ছাই হয়ে যায় শতাধিক দোকানপাট ও বসতবাড়ি। সংঘর্ষে তিনজন নিহত হন। এর পরপরই সহিংসতা ছড়িয়ে পড়ে রাঙ্গামাটিতে।

এ ঘটনার রেশ না কাটতেই ১লা অক্টোবর খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আবারও সংঘাতের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়।

এস/ আই.কে.জে


খাগড়াছড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250