রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর

ইউএনওকে দেখে কমে গেল তরমুজ-পেঁয়াজের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ১৬ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে হঠাৎ গোয়ালন্দ বাজার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র। শুক্রবার (১৫ই মার্চ) দুপুরে হঠাৎ বাজারে ইউএনওকে দেখেই আকস্মিকভাবে কমে যায় তরমুজ, পেঁয়াজ, লেবুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দাম।

আরো পড়ুন : রমজানে ৫০ টাকায় মিলছে গরুর মাংস!

জানা গেছে, রোজার শুরু থেকেই বাজারে ৮০ থেকে ৯০ টাকা করে পেঁয়াজ, ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে তরমুজ ও এক হালি লেবু ৫০ টাকা দরে বিক্রি করে আসছিলেন ব্যবসায়ীরা। কিন্তু বাজার মনিটরিংয়ে ম্যাজিস্ট্রেট আসার খবরে কমে যায় প্রায় সব ধরনের পণ্যের দাম। এ সময় ৮০ টাকা কেজির তরমুজ ৫০ থেকে ৬০ টাকা, ৮০ থেকে ৯০ টাকা কেজি দরের পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা ও ৫০ টাকা হালি লেবুর দাম ৩০ থেকে ৪০ টাকা হয়ে যায়।

এ সময় ইউএনও বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেন এবং একটি ফলের দোকানে রশিদ না থাকা এবং বেশি মূল্যে পণ্য বিক্রির অপরাধে ১ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আমাদের কাছে অভিযোগ এসেছিল গোয়ালন্দ বাজারের কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসকে কেন্দ্র করে পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করছিল। তাই বাজারে দাম স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

এস/ আই. কে. জে/ 

ইউএনও তরমুজ-পেঁয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250