বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই ‘শিষ্যের’ সঙ্গে দুনীতির অভিযোগে সমালোচিত ‘গুরু’ আসিফ নজরুল *** স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই মাহেরীন চৌধুরী *** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ

দ্রব্যমূল্য কমে যাবে, অধৈর্য হবেন না : অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৩ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

একটু সময় লাগলেও বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি অফিসিয়ালি ১ শতাংশ কমেছে উল্লেখ করে দেশবাসীকে অধৈর্য না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৯ই অক্টোবর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের দুই মাস পেরিয়ে গেলেও এখনো বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়নি। নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। এ ব্যাপারে জনমনে ক্ষোভ রয়েছে। সচিবালয়ে দ্রব্যমূল্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘মূল্যস্ফীতি অফিসিয়ালি ১ শতাংশ কমেছে। মূল্যস্ফীতি মোটামুটি এস্কর্টিং (থামাতে) করতে পেরেছি। এখন কমানোর ব্যাপারে একটু সময় লাগবে। আমরা কিছু ডিসিশন দিয়েছি। তেলের ওপর ডিউটি (শুল্ক) কমিয়েছি। আজ চিনির ওপর ডিউটি কমিয়ে দেওয়া হলো।’

নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব হবে না জানিয়ে তিনি বলেন, ‘আজ মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হলো। এলএনজি আমদানি, কৃষির সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। আপনারা স্বস্তি পাবেন।’

সেই স্বস্তি কতো দিনের মধ্যে মিলবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন বলেন, ‘স্বস্তি পাবেন। আপনারা অধৈর্য হবেন না। এ জিনিসটা কিন্তু অনেক কমপ্লেক্স। মনে করবেন না মূল্যস্ফীতি বেড়ে গেছে হঠাৎ করে। এটার পেছনে অনেক ফ্যাক্টর আছে। এখানে বাজারের ফ্যাক্টর আছে। বাজারে মনিটরিংয়ের ফ্যাক্টর আছে। পণ্য উৎপাদন করলেও সেটা বিপণনের ক্ষেত্রে অনেক ব্যাপার আছে।’

ওআ/কেবি

অর্থ উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250