বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ ছাড়লেন লিয়াকত আলী লাকী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের চেয়ারে ছিলেন লিয়াকত আলী লাকী। অবশেষে তিনি পদ ছাড়লেন। 

সোমবার (১২ই আগস্ট) লাকীর পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব (উপসচিব) সালাহউদ্দিন আহাম্মদ।

সালাহউদ্দিন আহাম্মদ বলেন, ‘আজ সকালে মন্ত্রণালয়ে আসার পর জানতে পেরেছি মহাপরিচালক লিয়াকত আলী লাকী পদত্যাগ করেছেন। তিনি হোয়াটস অ্যাপের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন।’ 

আরও পড়ুন: এবার ‘আয়নাঘর’ নিয়ে নির্মিত হবে সিনেমা

লিয়াকত আলী লাকী শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পান ২০১১ সালের ৭ই এপ্রিল। সবশেষ ২০২৩ সালের ২৯শে মার্চ সপ্তমবারের মতো তার মেয়াদ বাড়ানো হয়। 

এসি/কেবি

শিল্পকলা একাডেমি লিয়াকত আলী লাকী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250