শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

সিপিএলে দল পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৪ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৫

#

সাকিব আল হাসান। ছবি: সিপিএল

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চ্যাম্পিয়ন দল লাহোর কালান্দার্সে খেলে সাকিব আল হাসান ফিরে গেছেন আমেরিকায়। সাকিব দল পেয়েছেন ক্যারিবীয় প্রিমিয়ার লিগেও (সিপিএল)। এবার তিনি খেলবেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস ফ্র্যাঞ্চাইজির হয়ে।

সাকিবের দল পাওয়ার খবর সিপিএল তাদের অফিশিয়াল ফেসবুকে আজ বুধবার (১৮ই জুন) জানিয়েছে এভাবে, ‘এখনো সিপিএলের সেরা বোলিং যার, সেই সাকিব আল হাসান ২০২৫ সালে খেলবেন অ্যান্টিগা ও বারবুডার হয়ে। তিনি কি পারবেন ২০১৩ সালে সেই ৬ রানে ৬ উইকেট পাওয়ার দুর্দান্ত বোলিং ছাড়িয়ে যেতে?’

সাকিবের যে রেকর্ডটির কথা মনে করিয়ে দিয়েছে সিপিএল, ২০১৩ সালের আগস্টে ব্রিজটাউনে ত্রিনিদাদের বিপক্ষে বার্বাডোজের হয়ে সাকিব ৪ ওভারে ১ মেডেন দিয়ে ৬ রানে পেয়েছিলেন ৬ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে ওই ম্যাচে প্রতিপক্ষ ১২.৫ ওভারে অলআউট হয়েছিল ৫২ রানে। ৪৪৭ টি-টোয়েন্টি খেলা সাকিবের ৬ রানে ৬ উইকেট এখনো ২০ ওভারের ক্রিকেটে সেরা বোলিং হয়ে আছে। সিপিএলে দু'বার চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে সাকিবের। ২০১৬ সালে জ্যামাইকা ও ২০১৯ সালে গায়ানার হয়ে জিতেছিলেন বাঁহাতি অলরাউন্ডার।

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250