শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিইসি ও ৪ কমিশনার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও চার নির্বাচন কমিশনার। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসির চলমান কার্যক্রমের অংশ হিসেবে আজ রোববার (৭ই ডিসেম্বর) বিকেলে তারা যমুনায় যান। সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

নির্বাচন কমিশনারেরা হলেন আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমেদ, আনোয়ারুল ইসলাম সাকের এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তাদের সঙ্গে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদও আছেন।

এর আগে, নির্বাচন কমিশনার সানাউল্লাহ সাংবাদিকদের জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল এ সপ্তাহে যেকোনো দিন ঘোষণা করা হবে। আজ নির্বাচন কমিশন ভবনে সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং জুলাইয়ের জাতীয় সনদ (সংস্কার সনদ) সংক্রান্ত গণভোট ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম দিকে একদিনে একসঙ্গে অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের জন্য সাদা ব্যালট পেপার ব্যবহার করা হবে, যেখানে গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার ব্যবহার করা হবে।

প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250