মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

কাঁঠাল বীজ দিয়ে মজাদার হালুয়া

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

কমবেশি সবাই কাঁঠাল খাওয়ার পর বীজ সংরক্ষণ করেন। ভালো করে ধুয়ে শুকিয়ে সংরক্ষণ করলে ছয় মাস এমনকি এক বছর পর্যন্তও ভালো থাকে এই বীজ। কাঁঠালের বীজ দিয়ে সুস্বাদু সব পদ তৈরি করা যায়। চাইলে এই বীজ দিয়ে ডেজার্টও তৈরি করা যায়। তেমনই এক পদ হলো কাঁঠাল বীজের হালুয়া। একবার খেলেই মুখে লেগে থাকবে কাঁঠাল বীজ দিয়ে মজাদার হালুয়ার স্বাদ। রইলো রেসিপি-

আরো পড়ুন : গরমে প্রাণ জুড়াতে খান জামের লেমোনেড

উপকরণ

১. সেদ্ধ কাঁঠালের বীজ বাটা ২ কাপ

২. চিনি পৌনে ১ কাপ

৩. কনডেন্স মিল্ক ৩ টেবিল চামচ

৪. গুঁড়া দুধ ৪ টেবিল চামচ

৫. ঘি আধা কাপ ও

৬. জর্দার রং সামান্য।

পদ্ধতি

কাঁঠালের বীজের উপরের সাদা খোসা ফেলে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখুন ১০-১৫ মিনিট। এরপর পাটায় ঘষলে উপরের লাল অংশ উঠে যাবে। তারপর বীজগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিন।

সেদ্ধ করা হয়ে গেলে পাটায় মিহি করে বেটে নিতে হবে। যেন দানা দানা না থাকে। বাটা হয়ে গেলে এর সঙ্গে চিনি দিয়ে চুলায় জ্বাল দিন। কিছুক্ষণ জ্বাল হওয়ার পর কনডেন্স মিল্ক ও অল্প ঘি দিয়ে আবারও নাড়তে হবে।

কিছুক্ষণ পর পর একটু একটু করে ঘি দিতে হবে। হালুয়া নাড়তে নাড়তে যখন অনেকটাই শুকিয়ে যাবে, তখন এর সঙ্গে গুঁড়া দুধ দিয়ে দিতে হবে ও অনবরত নাড়তে হবে।

যখন হালুয়া শুকিয়ে প্যানের গা ছেড়ে আসবে তখন ট্রেতে ঘি ব্রাশ করে তার উপর হালুয়া ঢেলে দিতে হবে। চামচ দিয়ে চেপে চেপে ট্রেতে সমানভাবে হালুয়া ছড়িয়ে দিতে হবে।

গরম থাকতেই হালুয়া নিজের পছন্দমতো আকৃতিতে কেটে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে কাঁঠালের বীজের হালুয়া।

এস/ আই.কে.জে


রেসিপি হালুয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250