রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন

গ্র্যামি মঞ্চ থেকে পুরস্কারপ্রাপ্ত গায়ককে আটকের নিন্দা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রামি অ্যাওয়ার্ডস আমেরিকার লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ ফেব্রুয়ারী) এর ৬৬তম আসরের পুরস্কার প্রদান করা হয়েছে। এই গ্র্যামির মঞ্চ থেকেই আটক করা হয়েছে পুরস্কারপ্রাপ্ত গায়ক কিলার মাইককে।

র‌্যাপ সংগীতশিল্পী কিলার মাইক এবার তিনটি পুরস্কার পেয়েছেন। কিন্তু পুরস্কারপ্রাপ্তির আনন্দ উপভোগ করার সময়ই তিনি আর পেলেন না। এর আগেই হাতকড়া পরতে হলো শিল্পীকে। অনুষ্ঠান চলাকালেই কিলারকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায় লস অ্যাঞ্জেলসের পুলিশ।

আরো পড়ুন: মনোনয়ন ফরম সংগ্রহ করলাম বাকিটা উপরওয়ালার ইচ্ছা : অপু বিশ্বাস

একটি সংবাদ সূত্র বলছে, কেন কিলারকে আটক করা হলো সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ। তবে গ্র্যামির অনুষ্ঠানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে জানা গেছে।

সংগীতশিল্পী কিলারের আসল নাম মাইকেল সান্তিয়াগো রেন্ডার। পেশার কারণে তার নাম পরিবর্তন করেন এ শিল্পী। বর্ণবিদ্বেষ এবং পুলিশি অত্যাচারের বিরুদ্ধে মাঝেমধ্যেই সোচ্চার হতে দেখা যায় তাকে।

কিলার রবিবার রাতে ‘সায়েনটিস্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্রস’র জন্য ‘বেস্ট র‌্যাপ সং’ এবং ‘বেস্ট র‌্যাপ পারফরম্যান্স’ বিভাগে জয়ী হন। তাছাড়া তার ‘মাইকেল’ অ্যালবামটি ‘বেস্ট র‌্যাপ অ্যালবাম’ বিভাগে পুরস্কার লাভ করে। পুরস্কার প্রদানের মঞ্চ থেকে তাকে আটকের জন্য নিন্দা জানাচ্ছেন তার ভক্তরা।

এসি/ আই. কে. জে/ 


গ্র্যামি মঞ্চ গায়ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250