রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অনলাইন প্রতারক বিদেশিদের দেশে আনা মহসীন গ্রেপ্তার *** ২০২৩ সালে আবেদন, ভারতের আপত্তিতে এখনো ব্রিকসের সদস্য হতে পারেনি পাকিস্তান *** হুতিদের সঙ্গে যুদ্ধ চান না ট্রাম্প, সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন প্রশ্ন *** ব্রিকসের যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধে ‘লাগাম টানার’ আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত *** হুতিদের হাতে বাব আল–মানদেব, বিলিয়ন ডলারের হামলার পরও কেন থামল যুক্তরাষ্ট্র, শক্তির নেপথ্যে কী *** বিশ্ববাসীর মনোযোগ ফিলিস্তিন থেকে সরে গেছে কেন *** সাইবার সুরক্ষা আইনের খসড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই মতপ্রকাশের স্বাধীনতা সীমিত *** চীনে পাঠ্যক্রমে ইংরেজি ভাষা ‘মূল বিষয়’ মর্যাদা বাতিলের দাবি: বিদেশি ভাষার পেছনে এত সময় কেন? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন *** আওয়ামী লীগের মিছিল: পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর

র‌্যাব বিলুপ্তি চায় হিউম্যান রাইটস ওয়াচ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং গুমের ঘটনায় অভিযুক্ত বিশেষায়িত ইউনিট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) বিলুপ্তির সুপারিশ করেছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

মঙ্গলবার (২৮শে জানুয়ারি) বাংলাদেশের সংস্কার নিয়ে একটি প্রতিবেদনে এ সুপারিশ করেছে সংগঠনটি। প্রতিবেদনটির শিরোনাম ছিল ‘আফটার দ্য মুনসুন রেভুলেশন: আ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ’।

প্রকাশিত ৫০ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের উচিত জাতীয় তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করার পদক্ষেপ নেওয়া। এই ইউনিট পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত এবং বহুবার তারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং গুমের ঘটনায় অভিযুক্ত হয়েছে।

তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে র‌্যাবপ্রধান এ কে এম শহীদুর রহমান ইউনিটের গোপন আটক কেন্দ্রের কথা স্বীকার করেছেন এবং বলেছেন, অন্তর্বর্তী সরকার ইউনিটটি বিলুপ্তি করে দিতে চাইলে র‌্যাব তা মেনে নেবে।

এছাড়া, র‌্যাবের সকল কর্মকর্তা যাতে ভবিষ্যতে গুম, হত্যা বা ক্রসফায়ারের মতো অপকর্মে না জড়ায়, সেজন্য মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণের সুপারিশ করা হয়েছে।

এইচআরডব্লিউ’র প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর কাঠামোগত সংস্কার না করা হলে, তা অন্তর্বর্তী সরকারের কষ্টার্জিত অর্জনকে বৃথা করে ফেলতে পারে।

হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) জ্যেষ্ঠ গবেষক জুলিয়া ব্লেকনার সাংবাদিকদের বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বাধীন করতে হবে। তাদের রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে। তাদের পদোন্নতি থেকে শুরু করে নিয়োগ রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে হবে।

তার মতে, যে দলই ক্ষমতায় এসেছে, র‍্যাবকে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তাই র‍্যাবকে সংস্কার করা সম্ভব নয়।

ওআ/কেবি

র‌্যাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

অনলাইন প্রতারক বিদেশিদের দেশে আনা মহসীন গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০১:১৫ পূর্বাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

২০২৩ সালে আবেদন, ভারতের আপত্তিতে এখনো ব্রিকসের সদস্য হতে পারেনি পাকিস্তান

🕒 প্রকাশ: ০১:০৩ পূর্বাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

হুতিদের সঙ্গে যুদ্ধ চান না ট্রাম্প, সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন প্রশ্ন

🕒 প্রকাশ: ১২:৫৪ পূর্বাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকসের যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধে ‘লাগাম টানার’ আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত

🕒 প্রকাশ: ১২:৪৭ পূর্বাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

হুতিদের হাতে বাব আল–মানদেব, বিলিয়ন ডলারের হামলার পরও কেন থামল যুক্তরাষ্ট্র, শক্তির নেপথ্যে কী

🕒 প্রকাশ: ১২:৩৬ পূর্বাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250