শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

রিপাবলিকানদের দখলে যাচ্ছে সিনেট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ৭ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসের দৌড়ে যেমন এগিয়ে আছে রিপাবলিকান প্রার্থী, একইভাবে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ সিনেট এবং প্রতিনিধি পরিষদেও এগিয়ে গেছেন রিপাবলিকানরা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি ভোটাররা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন এবং সিনেটের ৩৪টি আসনের সিনেটর নির্বাচনেও ভোট দিয়েছেন।

বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, সিনেটের যেসব আসনের ফলাফল এখন পর্যন্ত পাওয়া গেছে তাতে রিপাবলিকানরা এরইমধ্যে ৫২টি আসন নিশ্চিত করেছেন এবং ডেমোক্র্যাটরা ৪৪টি আসন পেয়েছেন।

মার্কিন সিনেটে আসন সংখ্যা ১০০। বর্তমান সিনেটে ডেমোক্রেটিক পার্টি সংখ্যাগরিষ্ঠ ছিল। কিন্তু এখন এর নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে চলে যাচ্ছে।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, প্রতিনিধি পরিষদে এখন পর্যন্ত রিপাবলিকানরা ১৯১টি এবং ডেমোক্র্যাটরা ২০৬টি আসন নিশ্চিত করেছেন। বর্তমান প্রতিনিধি পরিষদেও রিপাবলিকানরাই সংখ্যাগরিষ্ঠ।

পশ্চিম ভার্জিনিয়ায় প্রত্যাশিত ক্ষতি কমাতে একটি রিপাবলিকান আসন দখলের আশা করছিল ডেমোক্র্যাটরা। তবে টেক্সাসে তারা টেড ক্রুজকে পরাজিত করতে ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন: পরাজয় মেনে নিয়ে ট্রাম্পকে সহায়তার ঘোষণা কমলার

ওহাইওতে ডেমোক্র্যাটিক সিনেটর শেররড ব্রাউনের পরাজয়ের পর সিনেট ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ কমে যেতে শুরু করে। দুইটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন ফ্লোরিডা এবং টেক্সাসেও এগিয়ে আছে রিপাবলিকানরা।

নেব্রাস্কার ৬৯ শতাংশ ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা গেছে, স্বতন্ত্র প্রার্থী ড্যান ওসবোর্ন বর্তমান রিপাবলিকান ডেব ফিশারের বিপক্ষে সামান্য পিছিয়ে আছেন। তবে ওসবোর্ন জিতলেও সিনেটে তিনি ডেমোক্র্যাটদের সমর্থন দেবেন কি না তা এখনও স্পষ্ট না।

এদিকে সর্বশেষ খবর অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ২৭৯টি ইলেকটোরাল কলেজ ভোটে জয় নিশ্চিত করেছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটপ্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি ইলেকটোরাল ভোট। তবে এখনো কিছু আসনে ফলাফল ঘোষণা বাকি আছে।

এসি/ আই.কে.জে/

রিপাবলিকান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250