শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব *** যেভাবে জামায়াতের একটি ‘সেক্যুলার’ চেহারা তৈরি হতো *** নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির *** ‘আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের তালা খুলে বিএনপি নেতা ভুল করেননি’ *** নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ই ফেব্রুয়ারি *** ‘জাতীয় পার্টি কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য’ *** বাংলাদেশকে নিয়ে বেশি আশাবাদী হওয়া ঠিক হবে না, বলছেন ব্রিটিশ এমপি রুপা হক *** জুরিদের গাজা-বিষয়ক মন্তব্যে ক্ষুব্ধ অরুন্ধতী রায়, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন *** এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান *** আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান

আমি একটু শান্তি চাই: তাহসান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

গায়ক, অভিনেতা তাহসান খান ও রোজা আহমেদ গত বছরের শুরুতেই বিয়ের খবর জানিয়েছিলেন। কিন্তু এ বছরের শুরুতেই জানালেন দুঃসংবাদ। দুজনের পথ বেঁকে গেছে। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই দুজনে আলাদা হয়ে গেছেন।

গত শনিবার (১০ই জানুয়ারি) বিকেলে তাহসান বলেছিলেন, ‘যে গুজব ছড়িয়ে তা সত্য।’ আমরা আর একসঙ্গে থাকছি না। এখন থেকে বেশ কয়েক মাস ধরে আমরা একসঙ্গে থাকছি না। শিগগিরই আমরা আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে ঘোষণা দেব।

জানা গেছে, গত জুলাই-এর শেষভাগ থেকে তাহসান ও রোজা একসঙ্গে থাকছেন না। সেপারেশনের এই খবর জানানোর পর থেকেই দেশজুড়ে ভক্তদের মধ্যে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বিষয়টি জানতে তাহসানকেও অনেকে ফোন করছেন, নানামুখী সংবাদও। অনেকেই জানতে আগ্রহী দ্বিতীয় বিয়েও কেন ভেঙে গেল।

জানালেন, এসব খবর ও ফোনকলে একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তাহসান। নিজেকে আড়াল করতে চাইলেও হয়তো পারছেন না। এসব থেকে তিনি একটু শান্তি চান।  তাহসান বলেন, ‘প্রচুর সংবাদ হচ্ছে। প্রচুর ফোন কল আসছে। আমি একটু শান্তি চাই, আমাকে একটু বাঁচতে সাহায্য করুন।’

তাহসান একজন খুবই জনপ্রিয় সংগীতশিল্পী। নাটকে অভিনয় শুরুর পরেও আরেকটি অংশে তার জনপ্রিয়তা তৈরি হয়। তাহসান কলকাতার শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে অভিনয়ও করেছিলেন। 

২০২৫ সালের ৪ঠা জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ২০০৬ সালের ৩রা আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে। তারও দুই বছর আগে থেকে তারা আলাদা থাকছিলেন। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান রয়েছে—আইরা তাহরিম খান।

জে.এস/

তাহসান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250