মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

উপবৃত্তি দেয়া হবে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫০ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০২৪-২৫ অর্থবছরে সংখ্যালঘু সম্প্রদায়, তফসিলী (হিন্দু)/বৌদ্ধ/খ্রিষ্টান/সশস্ত্র বাহিনী/দৃষ্টি প্রতিবন্ধী/প্রতিবন্ধী (দৃষ্টি ও অটিষ্টিক ব্যতীত)/অটিষ্টিক/উপজাতীয় (ক্ষুদ্র-নৃগোষ্ঠী) শিক্ষার্থীদেরকে উপবৃত্তি দেবে। বৃত্তি পেতে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফরম সংগ্রহ করে ফরম নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র/তথ্যাদিসহ নিজ নিজ প্রতিষ্ঠানে জমা দিতে হবে।

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের প্রাপ্ত আবেদনপত্র ঢাকা (মিরপুর)/চট্টগ্রাম/কুমিল্লা/বরিশাল/ময়মনসিংহ/রাজশাহী/খুলনা/রংপুর/সিলেটে অবস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালকের (মাধ্যমিক) কার্যালয়ে এবং একাদশ হতে স্নাতকোত্তর শ্রেণিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের আবেদনপত্র বর্ণিত আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে অগ্রায়ণ/প্রেরণ করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে।

ঢাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কার্যালয়ে এ সংক্রান্ত কোনো আবেদন গ্রহণ করা হয় না। তাই শিক্ষার্থী কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আবেদনপত্র এ কার্যালয়ে দাখিল/প্রেরণ করা হলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে।

নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ‘ফরম নং-১’ এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে একাদশ থেকে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ‘ফরম নং-২’ পূরণ করে আঞ্চলিক উপপরিচালক/পরিচালক (ঢাকা, মিরপুর/চট্টগ্রাম/কুমিল্লা/বরিশাল/ময়মনসিংহ/রাজশাহী/খুলনা/রংপুর ও সিলেট)-এর কার্যালয়ে প্রতিষ্ঠান প্রধানেরা আবেদনপত্র অগ্রায়ণ করবেন। 

শিক্ষার্থী কর্তৃক প্রতিষ্ঠানের কাছে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ- ১৭/০৩/২০২৫। প্রতিষ্ঠান কর্তৃক আবেদনপত্র সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে অগ্রায়ণের শেষ তারিখ- ২৪/০৩/২০২৫।

হা.শা./ আই.কে.জে/   

শিক্ষাবৃত্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250