মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে কি না, স্পষ্ট হয়নি *** যুক্তরাষ্ট্রের সঙ্গে অধীনতার চুক্তি করে বিদায় নিচ্ছেন ড. ইউনূস: আনু মুহাম্মদ *** আজ আমি বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা *** নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ *** পুতিন মডেলের ক্ষমতা চান ট্রাম্প, পশ্চিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি: হিলারি *** জ্যোতির্বিজ্ঞানীদের ক্যামেরায় আবুধাবিতে ধরা পড়ল রমজানের চাঁদ *** পরিবারের কাছে যেতেই পারি, অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাখ্যায় বিসিবি সভাপতি *** নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ৫৫১ পেশাজীবীর বিবৃতি *** ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের এমপিরা *** ‘ভারতকে বুঝতে হবে, শেখ হাসিনা, আওয়ামী লীগ বাংলাদেশে আর নেই’

খেলা চলাকালে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব ও সন্তানের জন্ম

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সিরিজের ভাগ্য আগেই ঠিক হয়ে যাওয়ায় কার্যত নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছিল দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তানের তৃতীয় একদিনের ম্যাচ। এদিন খেলার বাইরে অন্য আনন্দে মাতল ওয়ান্ডারার্স স্টেডিয়াম। ম্যাচ চলাকালে সন্তানের জন্ম দিলেন এক মা। স্টেডিয়ামেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে দেখা গেল এক তরুণকে।

খেলা চলাকালীন এক তরুণীর প্রসব যন্ত্রণা শুরু হয়। সঙ্গে সঙ্গে তাকে স্টেডিয়ামের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ছেলে সন্তানের জন্ম দেন ওই মা। এই খুশির খবর সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া হয়।

স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে একটি বার্তা ভেসে ওঠে। সেখানে লেখা, ‘স্টেডিয়ামেই ছেলের জন্ম হওয়ায় মিস্টার ও মিসেস রাবেংকে শুভেচ্ছা।’ এই বার্তা দেখে গোটা স্টেডিয়ামে উল্লাস শুরু হয়। ক্রিকেটারদের মুখেও দেখা যায় হাসি।

খেলা চলাকালীন আরও একটি দৃশ্য দেখা যায়। প্রেমিকার সামনে হাঁটু মুড়ে বিয়ের প্রস্তাব দিচ্ছেন এক তরুণ। পাশে মাইক্রোফোন নিয়ে গান গাইতে দেখা যায় আরও একজনকে। আচমকা এই বিয়ের প্রস্তাবে প্রথমে একটু থতমত খেয়ে যান তরুণী। পরে অবশ্য তরুণের দেওয়া আংটি পরে নেন তিনি। সেই দৃশ্য দেখেও হাততালি পড়ে ওয়ান্ডারার্সে।

এমন আবহের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে পাকিস্তান। বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে সফল মোহাম্মদ রিজওয়ান। সিরিজসেরা হয়েছেন ওপেনার সাইম আইয়ুব। প্রথম একদিনের ম্যাচ ৩ উইকেটে জিতেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচ তারা জিতেছিল ৮১ রানের বড় ব্যবধানে।

সোমবার জোহানেসবার্গে তৃতীয় ওয়ানডেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৩৬ রানে জিতে প্রোটিয়াদের হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৮ রান তুলেছিল পাকিস্তান। জবাবে ৪২ ওভারে ২৭১ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। 

ওআ/ আই.কে.জে/    

খেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিএনপি আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে কি না, স্পষ্ট হয়নি

🕒 প্রকাশ: ০৩:১৮ পূর্বাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে অধীনতার চুক্তি করে বিদায় নিচ্ছেন ড. ইউনূস: আনু মুহাম্মদ

🕒 প্রকাশ: ১১:৫৫ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

আজ আমি বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা

🕒 প্রকাশ: ১১:৪২ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ

🕒 প্রকাশ: ০৯:৪৫ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

পুতিন মডেলের ক্ষমতা চান ট্রাম্প, পশ্চিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি: হিলারি

🕒 প্রকাশ: ০৯:৩৭ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250