শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

ত্বকে বাড়ছে খসখসে ভাব, তেল নাকি লোশন কোনটি মাখবেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রকৃতি জানান দিচ্ছে শীত প্রায় চলেই এসেছে। এ সময় ত্বক ও চুল রুক্ষ্ম-শুষ্ক হয়ে পড়ে। তার সঙ্গে ত্বক হারায় উজ্জ্বলতা। ফাটতে থাকে ত্বক। এ সমস্যা সমাধানে কমবেশি সবাই নামিদামি নানা ধরনের বডি লোশন ব্যবহার করেন। তবে তাতেও অনেক সময় ত্বকের খসখসে ভাব দূর হয় না। এক্ষেত্রে সবচেয়ে বেশি উপকারী হতে পারে বিভিন্ন ধরনের ভেষজ তেল। চলুন তবে জেনে নেওয়া যাক, ত্বকের খসখসে ভাব দূর করতে কোন কোন তেল সবচেয়ে ভালো কাজে দেয়-

অলিভ অয়েল

অলিভ অয়েলে আছে অ্যান্টি অক্সিডেন্ট। যা ত্বকের আর্দ্রতা বাড়ায়, পাশাপাশি ত্বককে বাহ্যিক ক্ষতি থেকেও রক্ষা করে। ফলে শীতে ত্বকের শুষ্কতা অনেকটাই কমে।

নারকেল তেল

ত্বকে নারকেল তেলের ব্যবহার খুবই উপকারী। নারকেল তেল ত্বকে গভীর আর্দ্রতা প্রদান করে। একই সঙ্গে ত্বককে নরম করে তোলে। এতে থাকা অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলো ত্বককে নানা ধরণের সংক্রমণের ঝুঁকিও কমিয়ে দেয়।

আরো পড়ুন : কয়লায় দূর হবে মুখের ময়লা, যেভাবে বানাবেন ফেসপ্যাক

জোজোবা অয়েল

জোজোবা তেল ত্বকে খুব দ্রুত শোষিত হয়। এটি আমাদের ত্বকের ভারসাম্য বজায় রাখে। এই তেলের ব্যবহারে ত্বক নরম ও উজ্জ্বল হয়।

বাদাম তেল

বাদাম তেলের গুণাগুণ সম্পর্কে আমরা সকলেই কমবেশি জানি। এটি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। বাদাম তেল ভিটামিন ই সমৃদ্ধ হওয়ায়, এটি ত্বককে নরম করে। সঙ্গে ত্বকের জ্বালাপোড়া ও যে কোনো প্রদাহের মতো সমস্যাও কমায়।

তিলের তেল

তিলের তেলও ত্বকের জন্য দারুণ উপকারী। এই তেল ত্বককে শুষ্ক হতে দেয় না। এটি বিশেষত ড্রাই স্কিনের জন্য বেশি উপকারী। এতে আছে অ্যান্টি অক্সিডেন্ট, যা ত্বককে সুস্থ রাখে।

সূত্র: বোল্ডস্কাই

এস/ আই.কে.জে/


তেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250