শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

আঙুলের ছাপ যাচাইয়ের প্রয়োজন নেই নতুন ভোটারদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৪

#

প্রতীকী ছবি

নতুন ভোটার নিবন্ধনের সময় উপজেলা/থানা নির্বাচন অফিসগুলোতে আঙুলের ছাপ যাচাইয়ের প্রয়োজন নেই বলে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশনের আওতাধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)।

এনআইডির সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম এ সংক্রান্ত একটি নির্দেশনা মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

চিঠিতে জানানো হয়, খুলনা অঞ্চলের জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তিকরণ ও নতুন ভোটার নিবন্ধন সংক্রান্ত সেবা নিশ্চিতকরণ সভায় সিদ্ধান্ত হয়েছে যে, চট্টগ্রাম অঞ্চলের বিশেষ এলাকা বাদে অন্য সব উপজেলা/থানা নির্বাচন অফিসগুলোতে নতুন ভোটার নিবন্ধনের সময় আঙুলের ছাপ যাচাইয়ের প্রয়োজন হবে না।

এই অবস্থায়, সব উপজেলা/থানা নির্বাচন অফিসসমূহ নতুন ভোটার নিবন্ধন কার্যক্রমের সময় আঙুলের ছাপ যাচাই ছাড়াই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ওআ/কেবি

এনআইডি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250