সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

জাতির যে কোনো সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করুন: আইজিপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২২ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

জাতির যে কোনো সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার (২০শে ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। এসময় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপিরা এবং তাদের সহধর্মিনীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুলিশের রীতি অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিদের আইজিপি এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অতিরিক্ত আইজিপিদের সহধর্মিনীরা র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আইজিপি তার বক্তব্যের শুরুতে বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে পুলিশ।

আরও পড়ুন: পুলিশের ১৪ কর্মকর্তার পদোন্নতি

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় সক্ষম হয়েছে। আগামীতেও আইন-শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সক্ষম।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, এ পদোন্নতি আপনাদের কর্মদক্ষতার স্বীকৃতি।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জনগণকে সর্বোচ্চ সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রসঙ্গত, সরকার সম্প্রতি বাংলাদেশ পুলিশের ১৪ জন কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রদান করেছে।

এসকে/ 

আইজিপি অতিরিক্ত আইজিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250