শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব: স্পিকার *** নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা *** খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর *** দেশে ফিরতে চাইলে সীমান্তে আসতে পারেন শেখ হাসিনা: ডিএসসিসি প্রশাসক *** ‘শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর চেষ্টা হচ্ছে’ *** সড়ক দুর্ঘটনায় এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু *** ইরান যুদ্ধ নিয়ে ফোনে ট্রাম্প-নেতানিয়াহুর তুমুল বাগ্‌বিতণ্ডার খবর *** ‘সময় কার পক্ষে ঘুরবে, কে জানে’—শেখ হাসিনাকে নিয়ে সোনিয়া গান্ধীর বইয়ে মন্তব্য *** সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী *** দেশের পথে প্রধানমন্ত্রী

পরীক্ষা না দেওয়া বিষয়েও শিক্ষার্থীকে জিপিএ-৫ দিলো চট্টগ্রাম বোর্ড!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ১১ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

একটি বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ না করেও ওই বিষয়েই জিপিএ-৫ পেলো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দুই শিক্ষার্থী। ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এই তথ্য উঠে এসেছে। বিষয়টিকে ‘গাফিলতি’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। 

জানা গেছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালের এসএসসিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের মূল পরীক্ষায় দুই শিক্ষার্থী অনুপস্থিত ছিল। কিন্তু প্রকাশিত ফলাফলে দেখা যায়, দুজনেই তাদের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ দেখিয়ে পরীক্ষাকেন্দ্র (বাঁশখালী-০১) থেকে নম্বরপত্র পাঠানো হয়। একই ভাবে অনুপস্থিত দুই শিক্ষার্থীর উত্তরপত্র জমা না হওয়া সত্ত্বেও তত্ত্বীয় (নৈর্ব্যক্তিক) পরীক্ষায়ও সর্বোচ্চ নম্বর দিয়ে তাদের জিপিএ-৫ পাইয়ে দেন বোর্ড পরীক্ষকরা।

বাঁশখালীর চাম্বল উচ্চ বিদ্যালয়ের ওই দুই শিক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র ছিল বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়। 

আরো পড়ুন: একাদশে ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়লো

সোমবার (১০ই জুন) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম গণমাধ্যমকে তথ্যটি জানিয়েছেন।


বোর্ড চেয়ারম্যান গণমাধ্যমকে বলছেন, পরীক্ষায় অংশ না নিয়ে দুই শিক্ষার্থীর জিপিএ-৫ পাওয়ার ঘটনায় পরীক্ষা কেন্দ্র ও আমাদের বোর্ড কর্মকর্তাদের গাফিলতি রয়েছে। মূল পরীক্ষায় অংশ নিতে না পারলেও ওই দুই শিক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষার নম্বর পাঠানো হয় স্থানীয় পরীক্ষা কেন্দ্র থেকে। এই অবস্থায় বোর্ড পরীক্ষকরা বিষয়টি যাচাই না করে তত্ত্বীয় (নৈর্ব্যক্তিক) পরীক্ষায়ও তাদের জিপিএ-৫ পাইয়ে দিয়েছেন।


প্রফেসর রেজাউল করিম বলেন, ‘‘পুরো বিষয়টিতে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে ‘দ্য ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি অ্যাডুকেশন অর্ডিন্যান্স, ১৯৬১’ অনুযায়ী বোর্ড নিজে ব্যবস্থা নেবে। প্রয়োজনে ফৌজদারি ব্যবস্থাও নেওয়া হতে পারে।’’

বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রসচিব রতন চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষার দিন ওই দুই শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তারা সেদিন কেন্দ্রেও আসেনি। আমরা দুই শিক্ষার্থীর অনুপস্থিতির তথ্য পরীক্ষার দিনই বোর্ডে পাঠিয়েছিলাম। কিন্তু পরীক্ষায় অংশ না নেওয়া ওই দুই শিক্ষার্থী কীভাবে জিপিএ-৫ পেল তা বুঝতে পারছি না।’

এইচআ/ আই.কে.জে/

জিপিএ-৫ চট্টগ্রাম বোর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250