মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সাজেকে আটকে পড়া ২৬০ পর্যটককে উদ্ধার করলো সেনাবাহিনী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির সাজেকে বেড়াতে গিয়ে বন্যার কারণে আটকেপড়া ২৬০ জন পর্যটককে উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা।

শনিবার (২৪শে আগস্ট) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অতিবৃষ্টির কারণে বাঘাইহাট জোনের আওতাধীন কাসালং নদীর পানি বিপদসীমা অতিক্রম করে এবং বাঘাইহাট থেকে সাজেকে যাওয়ার পথে তিনটি স্থানের (বাঘাইহাট বাজার, দোপাতাছড়া এবং মাসালং বাজার) পানি ৬ ফুট উচ্চতায় পৌঁছে যায়।

এছাড়া ২২শে আগস্ট বাঘাইহাট জোনের আওতাধীন ডাবপাড়া এলাকায় ভূমিধস ঘটায় সাজেক চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। যে কারণে ২১-২২শে আগস্ট সাজেকে অবস্থানরত ২৬০ জন পর্যটক আটকা পড়েছিলেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (২৩শে আগস্ট) খাগড়াছড়ির বন্যার পানি রাস্তা থেকে নেমে যাওয়ায় সেনাবাহিনীর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে এবং বেসামরিক ব্যক্তিদের প্রচেষ্টায় যান চলাচলের উপযোগী করে সাজেকে আটকাপড়া ২৬০ জন পর্যটককে ৭৩টি যানবাহন যোগে নিরাপদে সরিয়ে আনে বাংলাদেশ সেনাবাহিনী।

এ ছাড়াও রিসোর্ট মালিক সমিতি সাজেকে আটকাপড়া পর্যটকদের রিসোর্টে থাকার ভাড়া মওকুফ করে এবং কিছু পর্যটকের বিনা খরচে খাবারের ব্যবস্থা করে বলেও জানানো হয়।

ওআ/কেবি

সেনাবাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250