রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্বিমুখী নীতি থেকে সরকার বের হয়ে না এলে কিসের ঐক্য: শফিকুর রহমান *** সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখতে হবে: নজরুল ইসলাম *** সাহস থাকলে গোপালগঞ্জে আসেন: যুবদলের নয়নকে উদ্দেশ করে ছাত্রলীগ নেতা *** টিসিবির সঙ্গে পাকিস্তানের টিসিপির ৫ বছরের সমঝোতা *** পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ *** ৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টি আফটারশক, ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর *** সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক *** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের *** নেত্রকোনায় সাবেক এমপিরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ

রোদে বের হলেই কি ভিটামিন ডি পাওয়া যায়?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪১ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

সাধারণত বিশেষজ্ঞরা রোদে বের হওয়ার পরামর্শ দিয়ে থাকেন কারণ যাতে শরীরে ভিটামিন ডি এর পরিমাণ ঠিক থাকে। নিয়মিত রোদে থাকলে ত্বকে ভিটামিন ডি সংশ্লেষ হয়। আর তা হতে শুরু করলে ভিটামিন ডি’র পরিমাণ বাড়তে শুরু করে।

তবে কতটা রোদে কতটা ভিটামিন ডি আছে কিংবা শরীরের জন্য কতটাই বা দরকার? এই বিষয়ে অনেকেরই তেমন কোনো ধারণা নেই। প্রথমে জানা উচিত ভিটামিন ডি শরীরের জন্য কতটা উপকারী ও এর কাজ কী?

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন ডি। এটি পর্যাপ্ত পরিমাণে থাকলে একাধিক অটোইমিউন রোগের ঝুঁকি কমে যায়। এমনই একটি অটোইমিউন রোগ হল রিউমাটয়েড আর্থ্রাইটিস। এছাড়া টাইপ ১ ডায়াবেটিসও এর মধ্যে পড়ে।

হাড় মজবুত করে

এই নির্দিষ্ট ভিটামিন ডি হাড়ের জন্য জরুরি। ক্যালসিয়াম আমাদের হাড়ে শক্তি জোগায়। এর ফলে হাড় মজবুত হয়। কিন্তু এই ক্যালসিয়াম নিজে নিজে হাড়ে ঢুকতে পারে না। এর জন্য একটা মাধ্যম লাগে। আর সেই মাধ্যম হলো ভিটামিন ডি।

আরো পড়ুন : কৃত্রিম চিনি খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো?

শরীরে ভিটামিন ডি’র পরিমাণ কেন কমে?

বয়স

ভিটামিন ডি ত্বক প্রাকৃতিকভাবেই সংশ্লেষ করে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভিটামিন ডি’র সংশ্লেষ কমে যেতে থাকে। এতে রোগের হার বেড়ে যায়।

ত্বকের রং

অনেক সময় বর্ণও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্বকে পিগমেন্টেশন থাকলে শরীর সূর্যরশ্মি ঠিকমতো শোষণ করতে পারে না। তাই একটু গাঢ় বর্ণের ত্বক হলে কম ভিটামিন ডি প্রবেশ করে তাদের শরীরে।

এলাকা

এলাকার জন্যও এমনটা হতে পারে। যেমন উত্তর গোলার্ধের উত্তরদিকের মানুষরা স্বাভাবিকভাবে কম সূর্যের আলো পায়।

শরীরে জন্য কতটা ভিটামিন ডি দরকার?

ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের সূত্র অনুযায়ী,

১. ১২ মাস পর্যন্ত শিশুদের দৈনিক ৪০০ আইইউ

২. এক থেকে ১৮ বছর পর্যন্ত দৈনিক ৬০০ আইইউ

৩. ৭০ বছর বয়স পর্যন্ত দৈনিক ৬০০ আইইউ

৪. ৭০ বছরের বেশি হলে দৈনিক ৮০০ আইইউ

৫. গর্ভবতী বা প্রসূতি নারীদের ৬০০ আইইউ ভিটামিন ডি প্রয়োজন।

কতক্ষণ রোদে থাকবেন?

খুব চড়া রোদ থাকলে ১০-৩০ মিনিট সূর্যে থাকাই যথেষ্ট। এর মধ্যেই শরীর যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি তৈরি করে নেয়। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের তথ্য অনুযায়ী, এর বেশি ভিটামিন ডি দৈনিক প্রয়োজন পড়ে না।

সূত্র: হেলথলাইন/এবিপি লাইভ

এস/ আই.কে.জে

ভিটামিন ডি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250