শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় চার নারীসহ ৫ জনের মৃত্যু *** শ্রীলঙ্কার কাছে হেরে ক্ষমা চাইলেন বাংলাদেশের কোচ *** আমাদের সমুদ্রবন্দর-নৌপথ-উপকূলীয় অর্থনীতি পুরো বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারে: প্রধানমন্ত্রী *** ঢাকায় পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু *** অস্কারে প্রথমবার তথ্যচিত্র পাঠাচ্ছে পাকিস্তান *** রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান *** গাজরের স্যুপে সেদ্ধ হচ্ছিল মডেলের মাথার খুলি, আদালতে চাঞ্চল্যকর তথ্য *** মিষ্টির পদত্যাগে তারেক রহমানের বার্তা কতটা কঠোর, সামনে যে পরীক্ষা বিএনপির *** সাজানো মামলা প্রত্যাহার করুন, আখতারুজ্জামানকে মুক্তি দিন: জামায়াত আমির *** বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

আগামী সপ্তাহে প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহের শুরুতে তৃতীয় ধাপের ফল প্রকাশ করা হতে পারে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল তৈরির কাজ প্রায় শেষ।

নাম প্রকাশ না করে অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সহকারী শিক্ষক নিয়োগে উত্তরপত্র মূল্যায়ন ও ফল তৈরির কাজ করছে বুয়েটের বিশেষজ্ঞ টিম। তাদের সঙ্গে অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সভা হয়েছে। সেখানে আগামী সপ্তাহে ফল প্রকাশের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে রোববার (২১শে এপ্রিল) ফল প্রকাশের সম্ভাবনা বেশি।

জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, ঈদের ছুটির পরপরই ফল প্রকাশের কথা ছিল। সে অনুযায়ী আমরা সব কাজ শেষ করেছি। আশা করছি, প্রার্থীরা আগামী সপ্তাহে ফল হাতে পাবেন।

আরো পড়ুন: শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করবে ইউনিসেফ

গত ২৯শে মার্চ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে ঢাকা-চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে পরীক্ষা হয়। দুই বিভাগের ৪১৪টি কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা হয়। এতে প্রার্থী ছিলেন প্রায় সাড়ে তিন লাখ।

এর আগে ২ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে তিন বিভাগের ২২ জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হন।

এসি/ আই.কে.জে/ 


ফল প্রকাশ প্রাথমিক শিক্ষক নিয়োগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250