মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব

দুই বছর পর কাল আবার মঞ্চে বাতিঘরের ‘র‍্যাডক্লিফ লাইন’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪১ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৫

#

‘র‍্যাডক্লিফ লাইন’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

নাট্যদল বাতিঘর থিয়েটারের আলোচিত নাটক ‘র‍্যাডক্লিফ লাইন’ আবার ফিরছে মঞ্চে। সর্বশেষ ২০২৩ সালের আগস্টে মঞ্চস্থ হয়েছিল নাটকটি। দুই বছর পর আগামীকাল শুক্রবার (১৫ই আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আবার দেখা যাবে র‍্যাডক্লিফ লাইন। নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন মুক্তনীল।

র‍্যাডক্লিফ লাইন নাটকের গল্পের কেন্দ্রে রয়েছে দুই চরিত্র—বিজিবি সদস্য জামাল ও বিএসএফ সদস্য হীরালাল। সীমান্তের কাছাকাছি একটি গরু দেখতে পেয়ে সেটাকে ধরার চেষ্টা করে হীরালাল। কিন্তু পারে না। একটি সুড়ঙ্গে ঢুকে পড়ে গরুটি। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে হীরালাল সেই সুড়ঙ্গে ঢোকে, নো ম্যানস ল্যান্ডে পৌঁছে যায়।

অন্যদিকে, সুড়ঙ্গ দিয়ে পালিয়ে আসা সেই গরুটিকে ধরার চেষ্টা করে বিজিবি সদস্য জামাল। এ সময় হীরালালের সঙ্গে তার দেখা হয়। দুজনের কথোপকথনে উঠে আসে রাজনৈতিক ইতিহাস, উভয় পক্ষের দুর্দশা আর সীমান্ত হত্যার কথা। আলোচনার একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে পরস্পরের দিকে অস্ত্র তাক করে। একসময় জামাল ও হীরালাল বুঝতে পারে, দেশ আর ধর্মের ভিত্তিতে আলাদা হলেও তাদের সংকট একই।

র‍্যাডক্লিফ লাইন নাটকে অভিনয় করেছেন খালিদ হাসান রুমি, স্মরণ বিশ্বাস, শিশির সরকার ও সঞ্জয় হালদার। আলোক পরিকল্পনায় তানজিল আহমেদ, মঞ্চ পরিকল্পনায় তাজিম আহমেদ শাওন, সংগীতে জনি সেন রুবেল, সাদ্দাম রহমান এবং শব্দ প্রক্ষেপণে রয়েছেন সাদ্দাম রহমান।

জে.এস/

র‍্যাডক্লিফ লাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250