শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল

ছুটির দিনে আজও বৃষ্টি, আগামীকালও থাকবে কিনা জানাল আবহাওয়া অধিদপ্তর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪০ পূর্বাহ্ন, ৩রা অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

গত কয়েক দিনের মতো আজ শুক্রবার (৩রা অক্টোবর) ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। এর মধ্যে ভারী বৃষ্টির কারণে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাব এবং মৌসুমি বায়ু সক্রিয় থাকায় কয়েক দিন ধরে দেশজুড়ে যে বৃষ্টি হচ্ছে, তারই ধারাবাহিকতা আজও ছিল। তবে আগামীকাল শনিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আজ সকালের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।

আগামীকাল শনিবার থেকে বৃষ্টির প্রবণতা ও মেঘাচ্ছন্ন ভাব কমে আসতে পারে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, গভীর নিম্নচাপ ও মৌসুমি বায়ু—এই দুইয়ের প্রভাবে দেশজুড়ে কয়েক দিন ধরে যে বৃষ্টি হচ্ছে, এর ধারাবাহিকতা আজও কিছুটা থাকবে। আজ সমুদ্র উপকূলীয় অঞ্চলে কিছুটা বেশি বৃষ্টি হবে। তবে গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় আগামীকাল থেকে বৃষ্টির প্রবণতা কমে আসবে।

তিনি আরও বলেন, অক্টোবর মাসের মাঝামাঝি বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। তার পর থেকে বৃষ্টির মাত্রা আরও কমে আসার সম্ভাবনা রয়েছে।

জে.এস/

বৃষ্টি আবহাওয়া অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250