মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

চাকরির বয়স ৩২ : ‌‌‌‘আন্দোলন হলেও সিদ্ধান্ত আর পরিবর্তন হবে না’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা পরিবর্তন হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। ৩ বারের বেশি কেউ বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবে না। যে-সব যুক্তি দিয়ে ৩৫ বয়সসীমা করার দাবি করা হয়েছে তা সাময়িক। অবসরের সময় নিয়ে আমরা কোনো আলোচনা করি নাই। ৩ বারই পরীক্ষা দিতে পারবে। আন্দোলন হতেই পারে, তবে সিদ্ধান্ত আর পরিবর্তন হবে না।’

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর অনুমোদন করা হয়। একইসঙ্গে একজন চাকরি প্রার্থীর জন্য সর্বোচ্চ তিনবার বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রাখা হয়। 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদ-বৈঠকে আলোচনার মাধ্যমে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন- ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪'-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

ফলে বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারিত হবে। পাশাপাশি বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতাবহির্ভূত সকল সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারিত হবে।

অবশ্য অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ নামের একটি সংগঠন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অন্তর্বর্তী সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তারা।  সংগঠনটির কেন্দ্রীয় টিমের সমন্বয়ক নোমান বলেন, ‘সরকারের এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। ছাত্র জনতার বিপ্লবের সরকার কেন এই ধরনের সিদ্ধান্ত নিলো তা বোধগম্য নয়। আমরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি এবং পুনর্বিবেচনার আহ্বান জানাই।’ 

এ সময় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ মেনে নিতে অন্তর্বর্তী সরকারকে তিনদিনের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন তারা।

পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘সরকার পুরোটাই চাপে আছে। বহুমুখী আন্দোলন হচ্ছে।’ জনভোগান্তি এড়াতে আন্দোলনকারীদের শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দীতে কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।

আই.কে.জে/

পরিবেশ উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250