মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

এবারের ঈদযাত্রায় যে চিত্র দেখা যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৭ অপরাহ্ন, ৫ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন লাখো মানুষ। আজ বৃহস্পতিবার (৫ই জুন) সকাল থেকেই সদরঘাট, কমলাপুর, মহাখালী, গাবতলী ও সায়েদাবাদসহ বিভিন্ন বাস টার্মিনাল, রেলস্টেশন এবং লঞ্চঘাটে উপচে পড়া ভিড় দেখা গেছে।

কোথাও কোথাও যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও টিকিট পাচ্ছেন না। কেউ কেউ কাউন্টারের সামনে অতিরিক্ত দামে টিকিট কিনছেন, কেউবা হাল ছেড়ে রাস্তায় বসে বিশ্রাম নিচ্ছেন। টিকিটের সংকটের পাশাপাশি অভিযোগ উঠেছে অতিরিক্ত ভাড়া আদায়ের।

নোয়াখালীগামী এক যাত্রী বলেন, ‘স্বাভাবিক সময়ে ৪০০ টাকার বাসভাড়া এখন ৫৫০ টাকা নিচ্ছেন। কে কত দিতে পারেন, সেই অনুযায়ী ভাড়া নিচ্ছেন তারা।’ একই অভিযোগ অন্যদেরও। অনেকেই বলছেন, ঈদের সময় এ চাঁদাবাজি যেন নিয়মে পরিণত হয়েছে।

একই সঙ্গে ভোগান্তি বেড়েছে লোকাল বাসেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. মেহেদি হাসান নামের এক শিক্ষার্থী জানান, গুলিস্তানে মালঞ্চ বাস থেকে নামার সময় অতিরিক্ত ভাড়া চাওয়ায় তার সঙ্গে বাসচালকের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয় এবং তার ছাতা ভেঙে ফেলা হয়।

তিনি আরও বলেন, ‘পুলিশকে জানালে তারা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকটা বক্সে পাঠান, কেউ ব্যবস্থা নেননি।’

শুধু ভাড়া নয়, ভোগান্তির আরেক বড় কারণ তীব্র যানজট। সকাল থেকে রাজধানীর প্রধান প্রধান সড়ক ও মহাসড়কগুলোতে থেমে থেমে চলেছে যানবাহন। বিশেষ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, গাজীপুর চৌরাস্তা, বোর্ডবাজার এলাকায় সকাল ৯টা থেকেই গাড়ি চলাচল প্রায় অচল হয়ে পড়ে।

এদিকে ঢাকার যাত্রাবাড়ী, ধোলাইপাড়, মতিঝিল, কমলাপুর, বাড্ডা ও বাসাবোসহ বিভিন্ন এলাকায় সড়কে রয়েছে দীর্ঘ যানজট। বৃষ্টির কারণে দুর্ভোগ আরও বেড়েছে।

বাসাবো থেকে বের হওয়া এক যাত্রী জানান, ‘দুই ঘণ্টা হয়ে গেল, এখনো যাত্রাবাড়ি পৌঁছাতে পারিনি। বৃষ্টি আর জ্যামে মনে হচ্ছে আজকের দিনটা রাস্তাতেই কাটবে।’

আবার রাজধানীর ধোলাইখাল, সূত্রাপুর ও দয়াগঞ্জ এলাকাগুলোতে সড়ক বন্ধ করে বসেছে গরুর হাট। এতে সদরঘাট অভিমুখী যাত্রীসহ আশপাশের কয়েক এলাকার মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।

যাত্রাবাড়ী এলাকায় ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা জানান, যাত্রাবাড়ীসহ কিছু এলাকায় অনেক বেশি আন্তঃজেলা বাস কাউন্টার থাকায় বাসগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকে, এতে পুরো এলাকার যান চলাচল স্থবির হয়ে পড়ে। এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা চালানো হচ্ছে।

এদিকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়ার অভিযোগ আসায় আজ সকালে ধোলাইপাড় এলাকার কিছু অস্থায়ী কাউন্টারে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী।

সরকারি ১০ দিনের ছুটির প্রথম দিন হওয়ায় আজই রাজধানী ছাড়ছেন সবচেয়ে বেশি মানুষ। ঈদুল আজহা উদযাপন হবে আগামী ৭ই জুন।

এইচ.এস/

ঈদযাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250