মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ৫ই জুন ২০২৫

#

ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় লি জে-মিউংকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। খবর বাসসের।

গতকাল বুধবার (৪ঠা জুন) লি জে-মিউংকে পাঠানো এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, লি -মিউং কোরিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশের সরকার ও জনগণ এবং তার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন।

অভিনন্দন বার্তায় ড. ইউনূস বলেন, আপনার এ বিজয় প্রমাণ করে, কোরিয়ার জনগণ আপনার নেতৃত্ব ও জাতির জন্য আপনার ভিশনের ওপর গভীর আস্থা ও বিশ্বাস রেখেছেন। আমরা আশা করি আপনি আপনার নাগরিকদের আশা-আকাঙ্ক্ষা পূরণে এবং আপনার দেশকে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার পথে এগিয়ে নিতে অসাধারণ সাফল্য অর্জন করবেন।'

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে কোরিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী এবং প্রধানতম বিদেশি বিনিয়োগকারী হিসেবে কাজ করে যাচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার দক্ষ নেতৃত্বে আমাদের দুই দেশের বন্ধুত্ব আরও গভীর হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত সম্প্রসারিত হবে, যা আমাদের জনগণের কল্যাণে অবদান রাখবে।

তিনি বলেন, বিশেষ করে আমি গভীরভাবে স্মরণ করি আপনার উদ্যোগে কোরিয়ায় জুবিলি ব্যাংক প্রতিষ্ঠা করার কথা, যা নিম্ন আয়ের মানুষের জন্য ক্ষুদ্র ঋণ প্রদান করে তাদের জীবনে আমূল পরিবর্তন এনেছে।

অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার একজন নিবেদিত প্রচারক হিসেবে আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।'

এ ছাড়া প্রধান উপদেষ্টা নতুন কোরীয় প্রেসিডেন্টের সুস্বাস্থ্য, সুখ এবং কোরিয়া প্রজাতন্ত্রের জনগণের স্থায়ী শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

আরএইচ/

প্রধান উপদেষ্টা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250