শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী *** হুতিদের ড্রোন হামলা, গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন বন্ধ করল সৌদি আরব *** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

বাংলাদেশের মাদ্রাসাগুলোয় প্রযুক্তিশিক্ষা চালু করতে কাতারের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৩ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৫

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশের মাদ্রাসাশিক্ষার্থীদের জন্য প্রযুক্তিশিক্ষা চালু করতে কাতার চ্যারিটির সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত মঙ্গলবার (২২শে এপ্রিল) কাতার চ্যারিটির ভারপ্রাপ্ত প্রধানের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। খবর বাসসের।

গত মঙ্গলবার (২২শে এপ্রিল) কাতারের রাজধানী দোহায়  আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতার চ্যারিটির ভারপ্রাপ্ত প্রধান নওয়াফ আবদুল্লাহ আল হাম্মাদির সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দেশের মাদ্রাসাশিক্ষার্থীদের প্রযুক্তিভিত্তিক দক্ষতা বাড়াতে যেকোনো সহায়তাকে আমরা স্বাগত জানাব।

তিনি আরও বলেন, কাতার চ্যারিটি বাংলাদেশের মাদ্রাসাগুলোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে মাদ্রাসাশিক্ষার্থীদের পাঠ্যক্রমে প্রযুক্তিবিষয়ক পাঠ যুক্ত করার প্রচেষ্টায় সহায়তা করতে পারে।

এদিকে কাতার চ্যারিটির প্রধান বলেছেন, তারা ইতিমধ্যে বেশ কয়েকটি মাদ্রাসাকে দক্ষতা উন্নয়ন ও জীবিকা নির্বাহের কর্মসূচিতে সহায়তা করেছে। তাই প্রধান উপদেষ্টার প্রস্তাবটি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে বলে তিনি জানান।

আরএইচ/


প্রযুক্তি কাতার চ্যারিটি প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250