মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

চার ফুটবল মাঠের সমান সমুদ্রের তলদেশে শহর বানাচ্ছে জাপান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি সমুদ্রের তলদেশে শহর বানানোর উদ্যোগ নিয়েছে জাপান। এই শহরে ৫ হাজার মানুষ বসবাস করতে পারবে। ওশেন স্পাইরাল নামে এই প্রকল্প শীঘ্রই বাস্তবায়ন করতে যাচ্ছে দেশটি। জাপানি কোম্পানি শিমজু কর্পোরেশন এই ডুবো শহরের পরিকল্পনা করছে।

এটিই হবে জাপানের প্রথম শহর, যা সম্পূর্ণরূপে পানির নিচে নির্মাণ করা হবে। পানির নিচের এই শহরটি হবে চারটি ফুটবল মাঠের সমান।

বিলাসবহুল আন্ডারওয়াটার সিটি

জাপানি কোম্পানি শিমজু কর্পোরেশনের মতে, এটি সমুদ্রপৃষ্ঠের দুই মাইল ভিতরে অবস্থিত থাকবে, যেখানে বাড়ি ছাড়াও হোটেল, বাজার এবং ব্যবসার জন্য পরিবহনের সব কিছুই থাকবে। এখানে মানুষ তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। এই প্রকল্পের ব্লু প্রিন্ট ও পরিকল্পনার কিছু ছবিও শেয়ার করেছে সংস্থাটি। 

এই শহরের নিচে একটি ১৫ কিলোমিটার পেঁচাল রাস্তাও তৈরি করা হবে। আর সমুদ্রপৃষ্ঠ থেকে দুই কিলোমিটার নিচে একটি মাটির কারখানা তৈরি হবে। অর্থাৎ কোম্পানির মতে, এই শহরে থাকতে কোনও কষ্ট হবে না। পানির উপরের যেকোনো শহরে মানুষ ঠিক যেভাবে বসবাস করে, সেভাবেই জীবনযাপন করতে পারবেন পানির তলার এই শহরেও।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরি যাত্রা শুরু যেদিন

ভূমিকম্প ও সুনামি থেকেও নিরাপদ থাকা যাবে

এ শহরকে সম্পূর্ণ পরিবেশবান্ধব করার পরিকল্পনাও করেছে। এই শহরে ৫ হাজার মানুষ একসঙ্গে বসবাস করতে পারবে। এছাড়া ভূমিকম্প ও সুনামি থেকে নিরাপদ রাখতে এই শহরকে অন্যরকম আকৃতি দেওয়া হচ্ছে। 

সমুদ্রের তলদেশে তিনটি ভাগে তৈরি করা হবে এই আন্ডারওয়াটার সিটি। স্পাইরাল ওয়ের পথে সমুদ্রপৃষ্ঠের ২০০ মিটার নিচে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ব্লু গার্ডেন তৈরি করা হবে। আদতেই এই ডুবো শহরে মানুষের জীবনযাপন কেমন হবে, তা তৈরির পরই বোঝা যাবে।

এসকে/ 


জাপান শহর ফুটবল মাঠ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250