শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান *** পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী *** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

আজ ঢাকা কলেজের সব ক্লাস বন্ধ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ‘মেগা মানডে’ ঘোষণা দিয়েছেন কলেজ দুটির শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাকি পাঁচ কলেজের শিক্ষার্থীরাও এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এমন পরিস্থিতিতে আজ সোমবার (২৫শে নভেম্বর) ঢাকা কলেজের সব ক্লাস বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন।

রোববার (২৪শে নভেম্বর) রাতে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

আরো পড়ুন : পবিপ্রবিতে ২৫ শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, বহিষ্কার ৭

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ঢাকা কলেজের কোনো শিক্ষার্থী কোথাও কোনো ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করলে অথবা আইনশৃঙ্খলা বিরোধী কোনো কাজ করলে তার দায় কলেজ প্রশাসন নেবে না। সুতরাং, সব শিক্ষার্থীকে বাইরের যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ ও আইনশৃঙ্খলা বিরোধী কাজ না করার অনুরোধ করা হলো। অন্যথায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে হাতে লেখা এক বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ জানান, ‘অনিবার্য কারণবশত ২৫শে নভেম্বর ২০২৪ তারিখ ঢাকা কলেজের সব ক্লাস স্থগিত করা হলো। কলেজ বাস ছাত্র আনার জন্য যাবে না।’

জানা যায়, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের চিকিৎসায় অবহেলার অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গত বৃহস্পতিবার সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার কলেজগুলোর উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা একত্রিত হয়ে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজে ভাঙচুর চালান ও অগ্নিসংযোগের চেষ্টা করেন।

এস/ আই.কে.জে/       


ঢাকা কলেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

Footer Up 970x250