বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির *** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন

সীমান্ত দিয়ে হিন্দু পরিবারের ভারত যাওয়ার বিষয়টি ষড়যন্ত্র : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। সদ্য যে সরকারের পতন হয়েছে তাদের শাসকগোষ্ঠী বিভিন্ন ড্রামা সাজিয়ে সীমান্ত দিয়ে সংখ্যালঘু হিন্দু পরিবার ভারত যাচ্ছে বলে প্রচার করেছে।

কয়েকদিন আগে বালিয়াডাঙ্গী দিয়ে ৩০০ থেকে ৪০০ মানুষ চলে যাচ্ছিলেন ভারতে। তারা একসঙ্গে জড়ো হয়েছিলেন। প্রশাসনের কাছ থেকে বিভিন্ন গোয়েন্দার মাধ্যমে জানা গেছে যে, এটি একটি নাটক।

বুধবার (১৪ই আগস্ট) সকালে ঠাকুরগাঁওয়ে তার পৈত্রিক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, তাদের কারও সঙ্গে স্ত্রী, কন্যা, সন্তান কেউ নেই। তারা গিয়ে বলছে যে তারা চলে যাচ্ছে। এটা একটি নাটক এবং ওপারে ধারণা দেওয়া যে  তারা এখানে নির্যাতিত হচ্ছে, তারা এই দেশে থাকতে পারবে না। 

তিনি বলেন, আপনারা দেখেছেন আমাদের দল এসব ঘটনাকে প্রতিহত করার জন্য জেলায় জেলায় নেতাকর্মীরা ছুটে বেরিয়েছে। সেই কাজটি করে যাচ্ছে। আমাদের সুস্পষ্ট নির্দেশনা আছে। যদি প্রমাণ করা যায় এখানে আমাদের দলের কোনো লোকজন জড়িত আছে, আমি ডিসি সাহেবকে বলেছি এসপিকে বলেছি আপনারা সব ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন: জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে : আইন উপদেষ্টা

তিনি আরও বলেন, আমাদের দলের পক্ষ থেকে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিব। ইতিমধ্যেই আমাদের এখানে একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। 

বিএনপি মহাসচিব সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই, আপনারা দায়িত্বশীল নাগরিক হিসাবে মিথ্যা নিউজ যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। তাদের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যেন আপনাদেরকে ব্যবহার করতে না পারে। একই সঙ্গে মানুষকে যেন ব্যবহার করতে না পারে। 

মির্জা ফখরুল বলেন, আমি আপনাদের মাধ্যমে এখানকার সনাতন ধর্মের মানুষ আছেন, তাদের অনুরোধ করবো আপনারা গুজবে কান দেবেন না। প্রভাবিত হবেন না। আমরা সবসময় আপনাদের পাশে আছি। এখানে যেন সৌহার্দ্য বিনষ্ট না হয়। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, সেই দায়িত্ব আমাদের। সেই দায়িত্ব আমরা নিয়েছি।’ 

এসি/ আই.কে.জে/ 

মির্জা ফখরুল হিন্দু পরিবার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল

🕒 প্রকাশ: ০৮:৪৪ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন

🕒 প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250