বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই *** বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন *** পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ *** নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী *** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা *** প্রাথমিকে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ

বিপিএলে মুখোমুখি লড়াইয়ের পথে সাকিব-তামিম

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। এই দুই দলের লড়াই ছাপিয়ে আলোচনায় ছিলেন আরো দুই জন। তারা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। বয়সভিত্তিক দল থেকেই ছিলেন একে অন্যের বন্ধু। তবে সাম্প্রতিক সময়ে তাদের তিক্ততা উঠেছে চরমে। 

বিপিএলের মর্যাদার সেই লড়াইয়ে বরিশালের কাছে ৫ উইকেটে হেরেছিল রংপুর। এবার দ্বিতীয় লেগে মুখোমুখি হতে যাচ্ছে আবারো এই দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

ম্যাচের আবহে বাড়তি মাত্রা দিয়েছে এর ভেন্যু। তামিম ইকবালের নিজের শহর চট্টগ্রামে হবে এই ম্যাচ। গত কয়েক ম্যাচে পারফর্ম করার পরেও সাকিব চট্টলায় এসে দুয়ো শুনেছেন। আজ সেই মাত্রা ঠিক পৌঁছে যেতে পারে অন্য উচ্চতায়। তামিম ইকবালের সামনেও আছে চ্যালেঞ্জ। নিজের শহরে, আপন মানুষদের সামনে একটা ভাল ইনিংস নিশ্চিতভাবেই খেলতে চাইবেন ‘খান সাহেব’।  

বিশ্বকাপের আগেই রীতিমত বিস্ফোরিত হয়েছিল তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের দ্বন্দ। তামিম ভিডিওবার্তায় বলেছিলেন, তাকে পজিশন বদলে খেলতে বলা হয়েছিল। যার পরিবর্তে নিজেকে তিনি সরিয়ে নেন বিশ্বকাপ থেকে। এর বিপরীতে সাকিব টিভি চ্যানেলে এসে প্রকাশ্যে সমালোচনা করেন তামিমের। এরপর থেকেই বারেবারে আলোচনার খোরাক হয়েছে তামিম-সাকিবের দ্বন্দ। 

আরো পড়ুন: বাংলাদেশে বার্সেলোনার জার্সি তৈরির সম্ভাবনা

বিপিএলের ক্ষেত্রেও এই ম্যাচে আছে বাড়তি উন্মাদনা। রংপুর রাইডার্স প্লে-অফ নিশ্চিত করে ফেললেও অনিশ্চিত অবস্থায় আছে বরিশাল। টুর্নামেন্টের সেরা দুই দল রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে হবে তামিম ইকবালের দলকে। 

দুই ম্যাচ থেকে অন্তত একটি ম্যাচেও যদি জয় আসে, তবে সেইফজোনে চলে যাবে তারকাখচিত দলটি। ১ ম্যাচ জিতলেও ১৪ পয়েন্ট হবে তাদের। সেক্ষেত্রে তৃতীয় বা চতুর্থ হয়েও প্লে-অফে যেতে পারে ফরচুন বরিশাল। সোমবার ১৯ ফেব্রুয়ারী তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। ২৩শে ফেব্রুয়ারি তারা খেলবে কুমিল্লার বিপক্ষে। 

এসি/


বিপিএল সাকিব-তামিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250