রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈশাখী টিভিতে পুরোনো কায়দায় মবের নেপথ্যে কারা, গণমাধ্যম দখলের রাজনীতি বন্ধ হবে কবে *** ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী *** পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন *** শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার! *** পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ *** ২৪ ঘণ্টায় সৌদি আরবে ৮ বার জরুরি সতর্কতা, হুতিদের সঙ্গে পেরে উঠছে না কেন রিয়াদ *** আওয়ামী লীগ ঠেকাতে জামায়াতের অবস্থান কেন আলাদা মেরুতে *** গঙ্গার পানিবণ্টন চুক্তি: ঢাকায় ভারতের প্রতিনিধিদল, বৈঠক চলবে ৩ দিন *** আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম *** নড়াইলে আওয়ামী লীগ নেতা–কর্মীদের অন্তত ২০–৩০টি বাড়িতে হামলা–আগুন

বাংলাদেশে বার্সেলোনার জার্সি তৈরির সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৯ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্বের অনেক বিখ্যাত প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি পোশাকের আলাদা কদর করে থাকে সাধারণত। যার কারণে এশিয়ার এই দেশ থেকে সেবা নিতে এবার সেই তালিকায় যোগ হচ্ছে বিশ্ববিখ্যাত ক্লাব এফসি বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটির আগামী মৌসুমের জার্সি তৈরি হতে পারে বাংলাদেশের বুকে। এরইমধ্যে দেশের ফ্যাক্টরি পরিদর্শনেও এসেছিল ক্লাবটির প্রতিনিধিরা।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর খবরে বলা হয়েছে, চলতি মৌসুমের এখনও সময় বাকি থাকতেই পরের মৌসুমে জার্সি তৈরি এবং বিপণনের দিকে নজর দিতেও আগ্রহী বার্সেলোনা। যার সম্ভাব্য এক বিকল্প হিসেবে বাংলাদেশে নজর রাখছে বার্সেলোনা। একইসঙ্গে নজরে আছে চীনের দিকেও। দুই দেশেই বার্সার প্রতিনিধিরা ঘুরে এসেছেন।

সাম্প্রতিক সময়ে বার্সেলোনার সঙ্গে তাদের জার্সির স্পন্সর প্রতিষ্ঠান নাইকির সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। নিজেদের পুরাতন স্পন্সর নাইকির সঙ্গে ২৬ বছরের পুরাতন সম্পর্ক ছেড়ে আসতে চাইছে ক্লাবটি। এএস স্পোর্টসের খবর, জার্মান ক্রীড়াসামগ্রী নির্মাণকারী প্রতিষ্ঠান পুমার সঙ্গে নতুন চুক্তিতে যাচ্ছে ক্লাবটি।

সম্প্রতি ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা বেশ কড়া ভাষাতেই নাইকি সম্পর্কে মন্তব্য করেছিলেন। গুঞ্জন রয়েছে, বার্সেলোনা তাদের নতুন জার্সির জন্য যেতে পারে পুমার কাছে। সেখানে প্রতি বছর ২১৬ মিলিয়ন ডলার বা ২০০ মিলিয়ন ইউরো আয় করবে বার্সেলোনা। তবে ঠিক কত বছরের জন্য দুই পক্ষ চুক্তিতে সম্মত হচ্ছে, তা নিয়ে আছে প্রশ্ন।

আরও পড়ুন: পিএসজি ছাড়ছেন এমবাপ্পে, নতুন গন্তব্য কোথায়?

এদিকে নাইকির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও আরেক বিকল্প হিসেবে নিজস্ব পদ্ধতিতেও জার্সি তৈরির কথা ভাবছেন লাপোর্তা। নাইকির সঙ্গে কার্যক্রম চালিয়ে যাওয়া এবং নতুন স্পন্সরের পাশাপাশি বার্সেলোনার নিজস্ব ব্যবস্থায় দ্বারা আসতে পারে নতুন জার্সি। আর তারই অংশ হিসেবে ঢাকায় গার্মেন্টস কারখানা ঘুরে গিয়েছে বার্সার ক্লাব অফিসিয়ালরা।

বিভিন্ন গণমাধ্যমের দাবি খুব শীঘ্রই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান দেবে বার্সেলোনা। এক্ষেত্রে মাথায় রাখতে হবে বার্সার বর্তমান চুক্তির কথাও। ২০২৮ সাল পর্যন্ত নাইকির সঙ্গে চুক্তি আছে কাতালান জায়ান্টদের। এরমাঝে তারা চুক্তিভঙ্গ করলে নাইকিকে জরিমানাও দিতে হতে পারে।

এসকে/ 


এফসি বার্সেলোনা জার্সি তৈরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বৈশাখী টিভিতে পুরোনো কায়দায় মবের নেপথ্যে কারা, গণমাধ্যম দখলের রাজনীতি বন্ধ হবে কবে

🕒 প্রকাশ: ১২:২০ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৩৮ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন

🕒 প্রকাশ: ১১:৩১ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার!

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250