সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

আগুন সন্ত্রাসীদের শাস্তি পেতেই হবে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪১ পূর্বাহ্ন, ৬ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অগ্নিসন্ত্রাসের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কখনো ক্ষমা করা যায় না এবং তাদের শাস্তি পেতেই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার (৫ই মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনা ও দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে সরকারপ্রধান এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, এই নির্বাচনের সব চেয়ে লক্ষণীয় হলো অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। সব থেকে বড় কথা নারী ভোটারদের উপস্থিতি, প্রথমবার যারা ভোটার হয়েছে সেই তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

আরো পড়ুন: সক্রিয় হলো ফেসবুক

সবচেয়ে বড় কথা অগ্নিসন্ত্রাস, এই অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আগুন লাগার পর মানুষ মারা গেলে কি ঘটনা হয়, আমরা তো কয়েক দিন আগে, যে অগ্নিকাণ্ড আমরা দেখলাম। এটা তো একটা দুর্ঘটনা ঘটে গেছে।

দুর্ভাগ্যের বিষয় যখন আমাদের দেশে আমরা দেখি রাজনীতির নামে, নির্বাচন ঠেকানোর নামে অগ্নিসন্ত্রাস ঘটানো হয়, মানুষ পোড়ানো হয়, মানুষ মারা হয় জাতীয় সম্পদ পুড়িয়ে ফেলা হয়, জীবন্ত মানুষগুলোকে পুড়িয়ে ফেলা হয়। কোনো মানুষের ভেতরে এতোটুকু মনুষ্যত্ববোধ থাকলে কি এই কাজ করতে পারে? 

এইচআ/ 

অগ্নিসন্ত্রাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250